বঙ্গে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী | আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

Weather Forecast

Share:

ব্যুরো নিউজ, ২৮ ফেব্রুয়ারি: বসন্ত পরতে না পরতেই বঙ্গ থেকে উধাও শীত। এর মধ্যেও কিন্তু ক্রমেই আবহাওয়ার মুড সুইং হচ্ছে। কখনো বৃষ্টি তো কখনো ভ্যাপসা গরমে রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠছে বঙ্গবাসী। দিনে গরম অনুভূত হলেও ভোর রাতে হিমেল হাওয়ার শিরশিরানি টের পাওয়া যাচ্ছে। তবে, তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী।

মহাকাশে পাড়ি দেবে ৪ নভশ্চর | নাম ঘোষণা প্রধানমন্ত্রীর

আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?  

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ উঃ ২৪ পরগনা, দঃ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলী, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে যথেষ্ট শুষ্ক।  
today's weather

আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পে আদ্রতার পরিমান সর্বাধিক থাকবে ৮১ শতাংশ ও সর্বনিম্ন থাকবে ৩৭ শতাংশ।

Advertisement of Hill 2 Ocean

আজ উঃ বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পঙ, উঃ দিনাজপুর, দঃ দিনাজপুর ও মালদায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। ইভিএম নিউজ