গুগলে ১০০ কোটি টাকার বিজ্ঞাপন! নয়া রেকর্ড গড়ল বিজেপি

BJP advertised 100 crore on Google

Share:

ব্যুরো নিউজ, ২৭ এপ্রিল: গত কয়েক বছরে গুগলে ১০০ কোটি টাকার বিজ্ঞাপন দিয়েছে বিজেপি। আর তা দিয়েই নয়া রেকর্ড গড়ল ভারতীয় জনতা পার্টি।

‘এত দামি অস্ত্র কেনার টাকা আসত কোথা থেকে?’ বড়সড় রহস্য ভেদের ভয়েই কি নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল?

গত ছয় বছরে গুগল সার্চ ও তাদের ইউটিউবে একশো কোটি টাকার বেশি বিজ্ঞাপন দিয়েছে বিজেপি। কোনও রাজনৈতিক দল হিসাবে বিজেপিই প্রথম যারা ডিজিট্যাল মাধ্যমে বিজ্ঞাপনের জন্য এত টাকা ব্যয় করেছে। সম্প্রতি গল অ্যাডস ট্রান্সপারেন্সি নামে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, আর তাতে ২০১৮ সালের ৩১ মে থেকে ২০২৪-এর ২৫ এপ্রিল পর্যন্ত কোন রাজনৈতিক দল গুগলে কত টাকার বিজ্ঞাপন দিয়েছে সেই সংক্রান্ত তথ্য রয়েছে। জানা গিয়েছে, গত ছয় বছরে গুগলে মোট ৩৯০ কোটি টাকার রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আর এই ৩৯০ কোটি টাকার ২৬ শতাংশ টাকার বিজ্ঞাপন বিজেপি একাই  দিয়েছে।

ওই রিপোর্ট জানানো হয়েছে যে, গত ছয় বছরে ২ লক্ষ ১৭ হাজার ৯৯২টি রাজনৈতিক বিজ্ঞাপন-এর কনটেন্ট প্রকাশিত হয়েছে। এর মধ্যে বিজেপির কনটেন্ট সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার।

এদিকে গুগলে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দল হিসাবে এগিয়ে বিজেপি। আর বিজেপির পরেই রয়েছে কংগ্রেস। তবে বলা যেতে পারে তারা বিজেপির ধারে কাছে নেই! ওই রিপোর্টে দেখা গিয়েছে, গত ছয় বছরে কংগ্রেস গুগলে ৫৯৯২টি অনলাইন বিজ্ঞাপনের জন্য খরচ করেছে মাত্র ৪৫ কোটি টাকা।

কংগ্রেসের পর তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে। তারা এই সময়ের মধ্যে অনলাইন বিজ্ঞাপনের জন্য খরচ করেছে ৪২ কোটি টাকা। রিপোর্টে এও জানা গিয়েছে, আই-প্যাক পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জন্য গুগলে ৪.৮ কোটি টাকার বিজ্ঞাপন দিয়েছে।