জঙ্গলমহলের ভোটে বাড়তি নজর নির্বাচন কমিশনের!

Loksabha 2024 Re-Poll

Share:

ব্যুরো নিউজ, ১৯ মে:  আগামী ২৫ মে ষষ্ঠ দফায় জঙ্গলমহলের তিন জেলায় ভোট। তার আগে জঙ্গলমহলে বাড়তি নজর দিচ্ছে নির্বাচন কমিশন।

মমতাকে অসৎ প্রসাশন বলে আক্রমণ জেপি নাড্ডার

প্রসঙ্গত, প্রথম দফায় ভোট চলাকালীন বিজাপুরে আইইডি বিস্ফোরণ ঘটে। ফলে আগামী ২৫ তারিখ নির্বাচনের দিন যেনও এমন কোনও ঘটনা না ঘটে তাই আগে থেকেই এই স্পর্শকাতর এলাকাগুলি নিয়ে বিশেষ সতর্ক কমিশন। ২৫ মে বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভোট। আর ভোটে অশান্তি এড়াতে করা হয় বৈঠক। গত শনিবার এই জায়গায় ভোট করানো নিয়ে বৈঠক করেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল শর্মা। এমনকি নির্বাচনী পর্যবেক্ষকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তিনি।

BJP Helpline

ইতিমধ্যেই বিশেষ পর্যবেক্ষক গিয়েছেন স্পটে। বাংলার জঙ্গলমহলে ভোট করানো কমিশনের কাছে চ্যালেঞ্জের। তাই যাতে মাওবাদী উপদ্রুত এড়িয়ে শান্তিপূর্ণ ভোট করানো যায় সেদিকেই লক্ষ্য।

https://youtu.be/c8zuuDpSVGo