নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ! সাসপেন্ড মুখ্যমন্ত্রী পট্টনায়কের ‘স্পেশাল সেক্রেটারি’! আরও ১ আইপিএস-কে তলব

Loksabha 2024 Re-Poll

Share:

ব্যুরো নিউজ, ২৯ মে : ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। বহুবার বহু জায়গায় রদ বদল করতে দেখা গিয়েছে। নানান উচ্চপদস্থ কর্তা ব্যাক্তিদের সরিয়ে দিতেও দেখা গিয়েছে। এমনকি সংবেদনশীল কেন্দ্র ও বুথ গুলিতে বাড়তি নজরও দিয়েছে কমিশন। আর এর সবের পেছনে একটাই লক্ষ্য, শান্তিপূর্ণ ভোট করানো।

বিচারব্যবস্থা নিয়ে তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রীর 
আর এবার নির্বাচনী প্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপের জন্য সাসপেন্ড করা হল এক আইপিএস অফিসারকে। আইপিএস অফিসার ডিএস কুট্টে-কে ২৯ মে-এর মধ্যে দিল্লীতে রিপোর্ট জমা দিতে হবে বলে জানানো হয়েছে। এছাড়াও, ওড়িশার মুখ্য নির্বাচনী অফিসার মুখ্যসচিবকে চার্জশিট দেবেন।

BJP Helpline

জানা গিয়েছে, ওড়িশার মুখ্যমন্ত্রী পট্টনায়কের ‘স্পেশাল সেক্রেটারি’ হিসাবে কর্মরত ছিলেন ওই আইপিএস অফিসার। এছাড়াও শারীরিক অসুস্থতার জন্য ছুটিতে থাকা আরও এক আইপিএস অফিসার আশীষ সিং -কে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাজির হতে নির্দেশ দিয়েছে কমিশন। আশীষ সিং বর্তমানে আই জি পোদে নিযুক্ত। আগামী ৩০ তারিখের মধ্যে তাঁকে হাজিরা দিতে হবে বলে জানানো হয়েছে।