সিবিআই স্ক্যানারে দেবরাজ চক্রবর্তী! ২৪ ঘণ্টার নোটিসে তলব

Debraj Chakraborty issue

Share:

ব্যুরো নিউজ, ২৯ মে : গত বছর নভেম্বরেই অদিতি মুন্সীর স্বামী তথা বিধাননগরের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে হানা দেয় CBI. শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিধান নগর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সিবিআই অভিযান চালায়। এমনকি তাঁকে জিজ্ঞাসাবাদও করে আধিকারিকরা।  এছাড়াও তার বাড়ির দোতলায় থাকা অদিতি মুন্সীর স্টুডিওতেও তল্লাশি চালায় আধিকারিকরা। এর আগেও একাধিকবার তলব করা হয় তৃণমূল যুব নেতাকে। সে সময় হাজিরাও দেন তিনি। এমনকি তিনি এজেন্সিকে তদন্তে সহযোগিতা  করার কোথাও বলেছিলেন।

১ জুন থেকে ড্রাইভিং লাইসেন্সে জারি হচ্ছে নয়া নির্দেশিকা

এরপর এবার নিয়োগ দুর্নীতি মামলায় ২৪ ঘণ্টার নোটিসে দেবরাজকে তলব করেছে সিবিআই। জানা গিয়েছে, গতকাল বিকেলেই তাঁকে নোটিস পাঠানো হয়। সেই মত আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে তার হাজিরা দেওয়ার কথা।

BJP Helpline

মূলত প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় অনেক দিন থেকেই সিবিআই নজরে ছিলেন দেবরাজ চক্রবর্তী। বারবার তাকে হাজিরার নির্দেশ। এমনকি তার দুটি বাড়িতেই অভিযান। এরপর আবার ভোট লগ্নের শেষ দফার আগেই ফের সিবিআই নজরে তৃণমূল যুব নেতা দেবরাজ চক্রবর্তী।

https://youtu.be/PEF2Mqlyz_M