নরেন্দ্র মোদী সরকার গড়তেই তড়তড়িয়ে উঠল সেনসেক্স 

Share Market increase

Share:

ব্যুরো নিউজ, ১০ জুন : লোকসভা নির্বাচনের মাঝেই শেয়ার বাজারে বিনীয়োগের ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। শাহ বলেছিলেন ভোটের ফলাফল বেরোনোর আগেই শেয়ার বাজারে বিনিয়োগ করার কথা। কারন ভোটের ফল বেরোনোর পর শেয়ার বাজারে ঝড় উঠবে। তবে লোকসভা নির্বাচনের ফলাফলের দিন অর্থাৎ ৪ জুন দেখা গিয়েছিল অন্য ছবি। শেয়ার বাজারে নেমেছিল ব্যাপক ধস। কিন্তু নরেন্দ্র মোদী সরকার গড়তেই ফের চমক দেখা গেল দালাল স্ট্রিটে।

ফের ভোটের তোড়জোড়! বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ প্রকাশ

ঘুরে দাড়াল শেয়ার মার্কেট

গতকালই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসেছেন নরেন্দ্র মোদী। আর তার পরেই সোমবার শেয়ার বাজার খুলতেই বড় চমক। দেখা গেল ঝড়ের বেগে চড়ছে সেনসেক্সের সূচক। ৭৭ হাজারের সীমা পার করে সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি ৫০-ও দারুণ উচ্চতায় পৌঁছেছে।

সেনসেক্স, নিফটির উত্থানে সবথেকে বেশি লাভ করেছে এনটিপিসি, এসবিআই, পাওয়ারগ্রিড, টাটা মোটরস, অ্যাক্সিস ব্যাঙ্ক ও আল্ট্রাটেক সিমেন্ট। নিফটি৫০-তে যেতে লাভ করেছে সিপলা ও আদানি পোর্টও। তবে ক্ষতির মুখে টিসিএস, ইউপ্রো, ইনফোসিস ও টেক মাহিন্দ্রা। এদিকে মিডক্য়াপ ইনডেক্স ১.০৭ শতাংশ বেড়েছে। আর স্মলক্যাপ ইনডেক্স বেড়েছে ১.২৭ শতাংশ।

BJP Helpline

https://youtu.be/9vmcRk6t88A