ষষ্ঠ অর্থ কমিশনঃপঞ্চায়েত ও পুরসভার আর্থিক উন্নয়নে নতুন দিশা

ষষ্ঠ অর্থ কমিশন

Share:

ব্যুরো নিউজ ,১৯ ডিসেম্বর:রাজ্য সরকারের উদ্যোগে গঠিত হল ষষ্ঠ অর্থ কমিশন। এই কমিশনের নেতৃত্ব দেবেন প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। নবান্ন সূত্রে খবর, এই কমিশনের প্রধান কাজ হবে পঞ্চায়েত ও পুরসভাগুলির আর্থিক ও পরিকাঠামোগত উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি এবং উন্নয়নমূলক কাজে সরকারি অর্থ ব্যবহারের সঠিক রূপরেখা নির্ধারণ।

আবাস প্রকল্পে বরাদ্দঃ উপভোক্তাদের জন্য সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে রাজ্য সরকার

কমিশনের গঠন ও সদস্যপদ

ষষ্ঠ অর্থ কমিশনে মোট পাঁচজন সদস্য রয়েছেন। চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী ছাড়াও রয়েছেন দুই প্রাক্তন আইএএস অফিসার অজয় ভট্টাচার্য ও বর্ণালী বিশ্বাস, প্রাক্তন ডব্লিউবিসিএস অফিসার আশিসকুমার চক্রবর্তী এবং ব্যাঙ্কিং বিশেষজ্ঞ রুমা মুখোপাধ্যায়।

কমিশনের কাজ

এই কমিশনের মেয়াদ নির্ধারণ করা হয়েছে দু বছর।

  • পঞ্চায়েত ও পুরসভার আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ: পঞ্চায়েতগুলির আয় এবং কর ব্যবস্থাপনা উন্নয়নে সুপারিশ করা হবে।
  • উন্নয়নমূলক পরিকল্পনা: প্রকল্প বাস্তবায়নের কার্যকারিতা পর্যালোচনা এবং সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরির দায়িত্বে থাকবে কমিশন।
  • প্রস্তাব পেশ: পুরসভাগুলির আর্থিক অবস্থা বিশ্লেষণ করে রাজ্যপালকে পরামর্শ দেবে।

কমিশন আগামী বছরের ১ এপ্রিল থেকে কাজ শুরু করবে এবং প্রথম ছ’মাসের মধ্যেই তৈরি হবে পরবর্তী পাঁচ বছরের রূপরেখা।

আবারও পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাষ? কবে থেকে বৃষ্টি জেনে নিন

এর আগে ২০২২ সালে পঞ্চম অর্থ কমিশন গঠন করা হয়েছিল যার নেতৃত্বে ছিলেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার। সেই কমিশনের কয়েকজন সদস্য যেমন বর্ণালী বিশ্বাস, আশিসকুমার চক্রবর্তী, এবং রুমা মুখোপাধ্যায়, ষষ্ঠ কমিশনেও রয়েছেন।২০২৩ সালের ডিসেম্বরে রাজ্যের মুখ্যসচিব পদ থেকে অবসর নেওয়ার পর দ্বিবেদীকে মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হয়েছিল। এবার তাকে ষষ্ঠ অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হল ফলে তিনি তার দীর্ঘ অভিজ্ঞতার যথাযথ ব্যবহার করবেন।এই কমিশন পঞ্চায়েত ও পুরসভার আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

https://youtu.be/d9WZ4UBGM-k?si=0BRS_ofygqOLBbCr