ব্যুরো নিউজ,২৪ ডিসেম্বর:ডোরিনা ক্রসিংয়ে চিকিৎসকদের যৌথ মঞ্চের অবস্থান-বিক্ষোভ নিয়ে উত্তাল কলকাতা। আর জি করের চিকিৎসক-পড়ুয়ার হত্যার প্রতিবাদে চিকিৎসকরা ‘ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স’ ও ‘অভয়া মঞ্চ’-এর নেতৃত্বে অবস্থান কর্মসূচি শুরু করেন। পুলিশের অনুমতি না মেলায় তাঁরা হাই কোর্টের দ্বারস্থ হন।
প্রয়াত ভারতীয় সিনেমার কিংবদন্তি শ্যাম বেনেগাল
ডিভিশন বেঞ্চ কি জানাল ?
সিঙ্গল বেঞ্চ অবস্থানের অনুমতি দিলেও রাজ্য প্রশাসন আপত্তি জানিয়ে ডিভিশন বেঞ্চে যায়।রাজ্যের অভিযোগ, বিক্ষোভ কর্মসূচি যানজট সৃষ্টি করবে। তবে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, কর্মসূচি শান্তিপূর্ণ এবং কোনো যানজট হচ্ছে না। ডিভিশন বেঞ্চ রাজ্যের আপত্তি খারিজ করে সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখে। তবে জমায়েতের সংখ্যা ১০০ জনে সীমাবদ্ধ করার নির্দেশ দেয়।
মকর রাশির জন্য ২০২৫ সাল কেমন যাবে জেনে নিন
উৎসবের মরসুমে ন্যায়বিচারের দাবিতে এই প্রতিবাদ নতুন বছরে আন্দোলন তীব্র করার বার্তা দেয়। শান্তিপূর্ণ বিক্ষোভ নাগরিকদের অধিকার বলেও দাবি করেন আইনজীবীরা।
https://youtu.be/6cnuxeUuAjM?si=8pg9eVkVguznihCP








