নতুন বছরের শুরুতে অতীতকে পিছনে ফেলে এগিয়ে যাওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন মালাইকা

মালাইকা

Share:

ব্যুরো নিউজ,২৬ ডিসেম্বর:চলতি বছরই সম্পর্কের ইতি টেনেছেন মালাইকা অরোরা ও অর্জুন কপূর। প্রায় পাঁচ বছর একসঙ্গে থাকার পর তাঁদের বিচ্ছেদ সবার সামনে এসেছে। বলিউডে এই জুটি ছিল এক সময় জনপ্রিয় ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত। তবে, হঠাৎ সম্পর্কের মধ্যে ছন্দপতন আসে। বিচ্ছেদের কারণ সম্পর্কে কেউই স্পষ্টভাবে কিছু বলেননি। যদিও সম্প্রতি অর্জুন জনসমক্ষে জানান, তিনি এখন ‘সিঙ্গল’।

আমির খানের ছেলে জুনায়েদ এ কি বললেন বাবার সম্পর্কে?  

প্রকাশ্যে আলোচনা করব না

এই বিষয়ে এবার মুখ খুলেছেন মালাইকা অরোরা। এক সাক্ষাৎকারে তাঁর কাছে প্রশ্ন করা হয়েছিল, অর্জুনের ‘সিঙ্গল’ তকমা নিয়ে কী ভাবছেন তিনি। মুম্বইয়ে দীপাবলির এক অনুষ্ঠানে যখন অর্জুনকে দর্শকরা মালাইকার নাম উচ্চারণ করতে বলেন, তখন হেসে অর্জুন উত্তর দিয়েছিলেন, “এখন তো আমি ‘সিঙ্গল’। আপনারা একটু শান্ত হোন।” অন্য দিকে, মালাইকা স্পষ্টভাবে জানিয়েছেন যে, তিনি কখনই জনসমক্ষে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবেন না। মালাইকার কথায়, “অর্জুন যা বলুক, সেটা পুরোপুরি ওর ব্যক্তিগত ব্যাপার। আমি কখনওই নিজের সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে আলোচনা করব না।”

সম্পর্ক থেকে বিয়ের গল্প শেয়ার করলেন পিভি সিন্ধু নিজেই

২০২৪ সাল মালাইকার জন্য বেশ কঠিন ছিল। এক দিকে দীর্ঘদিনের সম্পর্কের বিচ্ছেদ, আর অন্য দিকে নিজের বাবাকে হারানোর শোকেও আচ্ছন্ন ছিলেন তিনি। তবে, অতীতকে পিছনে রেখে এগিয়ে যাওয়াকেই বেশি গুরুত্ব দেন মালাইকা। নতুন বছরে তিনি নতুন ছন্দে জীবন শুরু করার ইচ্ছা প্রকাশ করেছেন। এই বছরেই অর্জুন তাঁর মানসিক অবসাদের কথা খোলাখুলি শেয়ার করেছিলেন। তাঁর অসুস্থতার কথা জনসমক্ষে জানিয়ে তিনি সমর্থন পেয়েছিলেন। তবে, চলতি বছরে অভিনয়ে ফিরেছেন অর্জুন। তাঁর অভিনীত ‘সিংহম আগেন’ ছবিতে খলচরিত্রের অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে।