অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের অভিযোগ: গুজরাটি সম্প্রদায়কে অপমান, ভবানীপুর থানায় মামলা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের হল ভবানীপুর থানায়। গুজরাটি সম্প্রদায়কে অপমান ও জাতীয় সংহতি খর্ব করার অভিযোগে মামলা।

Share:

ব্যুরো নিউজ, ২৭ মে ২০২৬ঃ ফের আইনি জটিলতায় জড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অর্ণবকান্তি দাস নামে এক ব্যক্তি। সাংসদ অভিষেকের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে এই অভিযোগ।

অভিযোগকারীর দাবি, গত ২ মে অভিষেকের এক্স হ্যান্ডেল থেকে করা একটি পোস্টে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি খর্ব করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় গুজরাটি সম্প্রদায়কে ‘গ্যাং’ বা ‘অপরাধী চক্র’ হিসেবে উল্লেখ করেছেন। অর্ণবকান্তি দাসের মতে, এই মন্তব্য শুধুমাত্র একটি সম্প্রদায়কে অপমান করে না, বরং দেশের সংস্কৃতি ও সামাজিক বৈচিত্র্যকেও ক্ষুণ্ণ করে। তিনি আরও দাবি করেন, বাংলাসহ দেশের বিভিন্ন প্রান্তে ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি ও শিল্প উন্নয়নে গুজরাটি সমাজের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এমন একটি সম্প্রদায়ের প্রতি প্রকাশ্যে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা অনুচিত।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, নির্বাচনের প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গুজরাটি সম্প্রদায়কে ‘গুন্ডা’ বলেও অভিহিত করেছিলেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রীয় ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন বলেও অভিযোগ। এই ধরনের মন্তব্য সামাজিক উত্তেজনা সৃষ্টির সম্ভাবনা তৈরি করে এবং একজন জনপ্রতিনিধির মুখে তা সম্পূর্ণ রাষ্ট্রবিরোধী হিংসার বহিঃপ্রকাশ। অভিযোগকারী ওই এক্স পোস্টের সম্পূর্ণ তদন্ত করে অভিষেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভবানীপুর থানায়।