আজকের সোনার দাম

Share:

ব্যুরো নিউজ, ৮ জুন ২০২৬ঃ ২২ ও ২৪ ক্যারেট সোনার দামে বড় পতন

কলকাতা: সোনা কিনতে চাইছেন? তাহলে আজকের দর জেনে নেওয়া জরুরি। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং দেশীয় চাহিদার প্রভাবে ফের পরিবর্তন হল হলুদ ধাতুর দাম। ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)-এর প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ৭ জুন ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার দামে উল্লেখযোগ্য পতন দেখা গিয়েছে।

আজ ২২ ক্যারেট হলমার্ক সোনার (916) দাম প্রতি গ্রাম ₹১৪,৫৫০। ফলে ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ₹১,৪৫,৫০০, যা আগের দিনের তুলনায় ₹২,৪৫০ কম। অন্যদিকে, ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার (995) দাম প্রতি গ্রাম ₹১৫,৩১০ এবং ১০ গ্রামে ₹১,৫৩,১০০। একইভাবে ২৪ ক্যারেট পাকা সোনার বার (999)-এর দাম প্রতি গ্রাম ₹১৫,২৩০ এবং ১০ গ্রামে ₹১,৫২,৩০০।

১ ভরি (১১.৬৬৪ গ্রাম) হিসেবে হিসাব করলে আজ ২২ ক্যারেট সোনার দাম প্রায় ₹১.৭০ লক্ষের কাছাকাছি। অন্যদিকে, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ভরি প্রায় ₹১.৭৯ লক্ষ।

গত ১০ দিনের পরিসংখ্যান বলছে, সোনার বাজারে দামের ওঠানামা অব্যাহত রয়েছে। ২৭ মে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ₹১,৫০,৭০০। এরপর একাধিকবার দাম কমা-বাড়ার পর বর্তমানে তা নেমে এসেছে ₹১,৪৫,৫০০-তে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের পরিবর্তন, মার্কিন ডলারের শক্তি, মুদ্রাস্ফীতি এবং চাহিদা-যোগানের ভারসাম্যের উপর সোনার দাম অনেকটাই নির্ভর করে। এছাড়া বিয়ে ও উৎসবের মরসুমে চাহিদা বাড়লে সোনার দরেও তার প্রভাব পড়ে।

তবে সোনা কেনার আগে BIS হলমার্ক, HUID নম্বর এবং গয়নার মেকিং চার্জ সম্পর্কে অবশ্যই খোঁজ নিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, IBJA-এর প্রকাশিত দামের সঙ্গে GST এবং মেকিং চার্জ যুক্ত থাকে না। ফলে গয়না কেনার সময় প্রকৃত মূল্য কিছুটা বেশি হতে পারে।