মুকুন্দপুরে কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে সরকারি ত্রাণের পাহাড়, উদ্ধার কন্ডোম ও তোলাবাজির হিসাব

কলকাতা পুরনিগমের ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে সরকারি ত্রাণ, আর্থিক নথি ও কন্ডোম উদ্ধার। তদন্ত শুরু।

Share:

ব্যুরো নিউজ, ১৫ জুন ২০২৬ঃ কলকাতা পুরনিগমের ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের মুকুন্দপুরের পার্টি অফিস থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী, আর্থিক লেনদেনের নথি এবং ব্যক্তিগত কাগজপত্র উদ্ধার ঘিরে ব্যাপক শোরগোল। পুলিশি অভিযানে পাওয়া গেছে কন্ডোমও, যা ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

সূত্রের খবর, কাউন্সিলরের ওই অফিস থেকে প্রচুর সরকারি শাড়ি, ধুতি, পাঞ্জাবি ও অন্যান্য পোশাক উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে, এগুলি সরকারি ত্রাণ সামগ্রী, যা মজুত করে রাখা হয়েছিল। কেন এই ত্রাণ সামগ্রী এভাবে পড়ে ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এছাড়াও, উদ্ধার হওয়া নথিপত্রের মধ্যে রয়েছে সাধারণ মানুষের জমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিল এবং আর্থিক লেনদেনের হিসাব। স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে চাকরি, জমি সংক্রান্ত সমস্যা সমাধান বা অন্যান্য প্রশাসনিক সুবিধার আশ্বাস দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠছিল।

এমনকি কিছু ক্ষেত্রে জমির দলিল বা সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিও সংগ্রহ করা হয়েছিল। সম্প্রতি উদ্ধার হওয়া নথিগুলির সঙ্গে এই অভিযোগগুলির যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, উদ্ধার হওয়া কাগজপত্রের সত্যতা যাচাই করা হচ্ছে এবং আর্থিক লেনদেন ও ব্যক্তিগত নথি সংগ্রহ সংক্রান্ত অভিযোগের তদন্তে এগুলি গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠতে পারে। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও তথ্য নিশ্চিত করা হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে এবং তাঁরা পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন। সব মিলিয়ে, এই ঘটনা কলকাতা পুরনিগমের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।