হকার উচ্ছেদ বন্ধে মুখ্যমন্ত্রীর আশ্বাস: ‘সরকার আর বুলডোজার চালাবে না, রেলের সঙ্গে কথা বলবে’, দাবি কুণালের

হকার উচ্ছেদ বন্ধে মুখ্যমন্ত্রীর আশ্বাস। কুণাল ঘোষ জানালেন, রাজ্য সরকার আর বুলডোজার চালাবে না, রেলের সঙ্গে কথা বলবে। হাইকোর্টের নির্দেশের পর স্বস্তি হকারদের।

Share:

ব্যুরো নিউজ, ১৮ জুন ২০২৬ঃ রাজ্যজুড়ে রেল স্টেশনে হকার উচ্ছেদ অভিযান এবং বুলডোজার ব্যবহারের তীব্র বিতর্কের মধ্যেই গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বৃহস্পতিবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরুর দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে রাজ্য সরকার আর বুলডোজার চালাবে না। বরং, এই বিষয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে।

কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, অশোক দেব এবং রহিম বক্সি মুখ্যমন্ত্রীর সঙ্গে হকার উচ্ছেদ ইস্যুতে আলোচনা করেন। বৈঠকের পর কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “একটা সরকারকে একটু সময় দেওয়া উচিত। তবে হকার ইস্যুতে আমরা আলোচনা করব। মুখ্যমন্ত্রীকেও বিষয়টি জানিয়েছি।

তিনি বলেছেন, রাজ্য সরকার আর বুলডোজার চালাবে না। এই বিষয়ে রেলের সঙ্গে সরকার কমিউনিকেট করবে।” তিনি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে হকার উচ্ছেদ নিয়ে নীরব থাকার জন্য নিশানা করেন। উল্লেখ্য, বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের একক বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে, ৩১ জুন পর্যন্ত হকারদের জোরপূর্বক উচ্ছেদ করা যাবে না। আদালত রেলকে বিকল্প জায়গা জানানোর পাশাপাশি, উচ্ছেদ প্রক্রিয়া শুরুর আগে সশরীরে পরিদর্শন ও রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়।

বালিগঞ্জ, বামনগাছি-সহ রাজ্যের ২৫টি রেল স্টেশনের হকাররা আদালতের শরণাপন্ন হয়েছিলেন। প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামিম হকারদের পক্ষে সওয়াল করেন। হাইকোর্টের নির্দেশের পর রাজ্য সরকারের এই অবস্থান হকারদের মধ্যে স্বস্তি এনেছে।