পুকুরে ইলিশ চাষ: গবেষণায় বড় সাফল্য বাংলার, এবার ব্যক্তিগত জলাশয়েই মিলবে রুপোলী শস্য!

পুকুরে ইলিশ চাষে যুগান্তকারী সাফল্য পেল বাংলা! কাকদ্বীপের গবেষণায় ব্যক্তিগত জলাশয়ে ইলিশ চাষের পথ খুলল, এবার ঘরে বসেই মিলবে রুপোলী শস্য।

Share:

ব্যুরো নিউজ, ২৮ জুন ২০২৬ঃ বাঙালির প্রিয় ইলিশ মাছের জোগান সবসময় পর্যাপ্ত থাকে না। এই সমস্যা সমাধানে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা চালাচ্ছিলেন। অবশেষে পুকুরে ইলিশ চাষে বড়সড় সাফল্য পেল বাংলা। কাকদ্বীপের মৎস্য গবেষণা কেন্দ্র, আইসিএআর-সিআইবিএ (ICAR-CIBA) পুকুরে ইলিশ চাষের পঞ্চম ধাপে সফলতা অর্জন করেছে। বর্তমানে ষষ্ঠ ও অন্তিম পর্যায় শুরু হয়েছে।

এই গবেষণা সফল হলে সাধারণ মানুষ তাদের ব্যক্তিগত জলাশয় বা পুকুরে অনায়াসেই ইলিশ চাষ করতে পারবেন। এর ফলে বাজারে ইলিশের সহজলভ্যতা বাড়বে। কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থা জানাচ্ছে, এখনো পর্যন্ত ৯৮২টি গ্রামের পুকুরে ইলিশ চাষ সম্ভব হয়েছে, তবে ডিম থেকে পোনা ফোটানোর চূড়ান্ত সাফল্যই মূল লক্ষ্য। গবেষণার কাজে গতি আনতে সম্প্রতি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা আইসিএআর-সিআইবিএ-তে অত্যাধুনিক স্যালিনিটি গ্রেডিয়েন্ট রিসার্কুলেটরি অ্যাকুয়াকালচার সিস্টেমের (RAS) উদ্বোধন করেছেন।

প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি ইলিশ চাষের গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে। সংস্থার কাকদ্বীপ কেন্দ্রের প্রধান ডঃ দেবাশীষ দে জানিয়েছেন, শেষ পর্যায়ে বিভিন্ন পরিবেশগত পদ্ধতিকে কাজে লাগিয়ে গবেষণা চলছে। তিনটি পাতকুয়ায় ভিন্ন জল রেখে বৈদ্যুতিক পাম্পের সাহায্যে ঘূর্ণিজলে পরিণত করা হয়েছে। জলের তাপমাত্রা, স্রোত ও দূষণ নিয়ন্ত্রণ করে ইলিশের পোনা ছাড়া হয়েছে। এই পর্যবেক্ষণে প্রায় এক বছর সময় লাগতে পারে।