বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তীতে ত্রিপুরা ভবন, কলকাতায় বৃক্ষরোপণ কর্মসূচি

Share:

ব্যুরো নিউজ, ১ লা জুলাই , ২০২৬ঃ প্রখ্যাত চিকিৎসক ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতার ত্রিপুরা ভবনে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ভবন, কলকাতার জয়েন্ট রেসিডেন্ট কমিশনার রামেশ্বর চক্রবর্তী, বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা ত্রিপুরা-র কনভেনর মনোজ রায় এবং নিউজ নয়া ভারত-এর চিফ এডিটর স্বপন দাস।

 

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে অতিথিরা বৃক্ষরোপণ করেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে কনভেনর মনোজ রায় বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা বিভিন্ন বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিকে উৎসাহিত করছেন। সেই উদ্যোগ নিঃসন্দেহে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা আশা রাখি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও রাজ্যের মানুষকে আরও বেশি করে বৃক্ষরোপণে উৎসাহিত করবেন এবং পরিবেশ সংরক্ষণের এই সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করে তুলবেন।”

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনও বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিকের উচিত নিয়মিত বৃক্ষরোপণ করা এবং সেই গাছের পরিচর্যার দায়িত্ব গ্রহণ করা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত সকলেই পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করেন।