ব্যুরো নিউজ, ১৭ সেপ্টেম্বর ২০২৬: ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হাউথিদের লাগাতার হামলায় বেসামাল সৌদি আরব। জেদ্দা, তইফ-এর পাশাপাশি মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থক্ষেত্র মক্কা শহরেও হাউথি হামলার আশঙ্কায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে রিয়াধ প্রশাসন। এই কঠিন পরিস্থিতিতে ‘মুসলিম ন্যাটো’র সঙ্গীরা কেউই রিয়াধের পাশে নেই। শেষ পর্যন্ত ‘ধর্মের শত্রু’ ইজরায়েলের থেকে সাহায্য চাইতে বাধ্য হয়েছে সৌদি আরব। গোটা ঘটনায় তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন লেখিকা তসলিমা নাসরিন।
‘আল্লার ঘর’ বাঁচাতে ‘চিরশত্রু’ ইহুদিদের সাহায্য চাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বার্তা দিয়েছেন, ‘বিপদে ধর্ম নয়, রাডারই ভরসা’। তাঁর এই মন্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছে।
হামলার জেরে একাধিক ঘাঁটি ছেড়ে পালিয়েছে সৌদি সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী। এর ফলে সৌদিকে পাঠানো বহু মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম এখন হাউথিদের হাতে চলে এসেছে, যা দিয়ে তারা সৌদির বিরুদ্ধেই হামলা চালাচ্ছে। মক্কা চুক্তি অনুযায়ী, এমন পরিস্থিতিতে ‘বন্ধু’ দেশগুলির সৌদির পাশে দাঁড়ানোর কথা থাকলেও, বাস্তবে তা ঘটেনি। এই ঘটনা আন্তর্জাতিক মহলে সৌদির অবস্থান এবং আঞ্চলিক জোটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।








