ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হবে দুর্যোগ

Share:

ব্যুরো নিউজ, ১৯ সেপ্টেম্বর ২০২৬: রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা।দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি সম্ভাবনা। বজ্রপাতের আশঙ্কা। সোমবার এবং মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরো কমবে। বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান ।তিনি বলেন,

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতে। বৃহস্পতিবার ফের উপরের দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।

বর্ষার বিদায় পর্ব শুরু হবে আজ থেকে। রাজস্থানের পশ্চিম থেকে বিদায় পর্ব শুরু হবে। থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগরে শক্তি বাড়িয়ে আজ শনিবার সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। আমেরিকান মডেল জিএফএস এই সিস্টেম ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস দিলেও এখনো পর্যন্ত ভারতের মৌসম ভবন নিম্নচাপের আশঙ্কাই করছে। ঘূর্ণিঝড় হলে তার নাম হবে অর্ণব; নাম দিয়েছে বাংলাদেশ। তবে এই সিস্টেম নিম্নচাপ রূপে অভিমুখ রয়েছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল বলে জানিয়েছে মৌসম ভবন।

শনিবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির প্রবণতা কিছুটা কম ছিল। তবে বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। জেলার দু এক জায়গায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে থাকে।রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা বাতাস থাকবে।সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। সোমবার এবং মঙ্গলবার ঝড় বৃষ্টির কোন সতর্কতা নেই দক্ষিণবঙ্গে।বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। আবার ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরো বাড়বে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আজও উপরের দিকের জেলাগুলিতে। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি উত্তরবঙ্গে।বৃহস্পতিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উপরের দিকের জেলাগুলিতে। বাড়ি বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে বেশি থাকবে।মূলত আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি।সোমবার এবং মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধবার থেকে আবার আবহাওয়ার পরিবর্তন হবে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ৩২.৬ মিলিমিটার।