পাঁচ বছরের মাথাতেই ভেঙে পড়ল ৩২ লক্ষ টাকার সেতু! কালু নদীতে কলাগাছের মান্দাসই এখন ভরসা

Share:

ব্যুরো নিউজ, ২০ সেপ্টেম্বর ২০২৬: একদম ভোররাতে আচমকাই ভেঙে পড়ল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের কালু নদীর উপর থাকা গুরুত্বপূর্ণ একটি কংক্রিটের ছোট সেতু। দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের আবাদ গঙ্গাধর পুর গ্রামের সঙ্গে শ্রীনারায়ণপুর-পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল এই সেতুটি। সেতু ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়,

স্থানীয়দের অভিযোগ, প্রায় পাঁচ বছর আগে প্রায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু নির্মাণের সময় থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে এবং ভেঙে পড়ে, পরবর্তীতে কয়েকটি সরু রড ব্যবহার করে কোনওরকমে ফের ঢালাই করে দেওয়া হয়। সেই সময় নিম্নমানের কাজের প্রতিবাদ করতে গেলে স্থানীয়দের ভয় দেখানো, মারধর এবং পুলিশে দেওয়ার হুমকির অভিযোগও ওঠে।

আজ সেতু সংলগ্ন এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। নিম্নমানের কাজের সঙ্গে যারা যুক্ত, তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একইসঙ্গে বর্তমান প্রশাসনের কাছে দ্রুত সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণের আবেদন জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের কাছে এই সেতুটির গুরুত্ব অত্যন্ত বেশি। স্কুলে যাতায়াত থেকে শুরু করে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, রামগঙ্গা বিডিও অফিস-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছনোর অন্যতম প্রধান যোগাযোগ ছিল এই সেতু। ফলে সেতু ভেঙে পড়ায় বিশেষ করে অসুস্থ মানুষ, পড়ুয়া এবং জরুরি পরিষেবার ক্ষেত্রে বড় সমস্যা তৈরি হয়েছে।

এখন কালু নদী পারাপারের জন্য কলাগাছের তৈরি মান্দাসই কার্যত ভরসা হয়ে দাঁড়িয়েছে। পালাবদল সরকারের কাছে অতিসত্বর সেতুটি তৈরি করার দাবি। খবর পেয়ে সুন্দরবন বিষয়ক উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর যেন বলেন অতিসত্বর বৃষ্টি সংস্কার বা পুনর্নর নির্মাণের কাজ হবে, সেই সঙ্গে বিগত দিনের যারা দুর্নীতি করেছে কারবারেকেছে তাদের বিরুদ্ধে তদন্ত হয়ে শাস্তির ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেছিল এলাকাবাসীকে।