ডিসেম্বরেই ফিরছেন শেখ হাসিনা, জনতার কল্যাণে কারাবাসের মূল্য দিতেও রাজি মুজিবকন্যা

ডিসেম্বরেই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা। জনতার কল্যাণে কারাবাসের মূল্য দিতেও রাজি তিনি। কীভাবে ফিরলে জাতির স্বার্থ রক্ষা হবে, সেটাই এখন প্রশ্ন।

Share:

ব্যুরো নিউজ, ২৩ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসেই দেশে ফেরার দৃঢ় অঙ্গীকার করেছেন। তাঁর এই ঘোষণায় ঝিমিয়ে পড়া আওয়ামি লিগ ফের চাঙ্গা হয়ে উঠেছে। রাজধানী ঢাকা-সহ পদ্মাপাড়ের বিভিন্ন জায়গায় আওয়ামি সমর্থকরা প্রকাশ্য মিছিল শুরু করেছে। এমন পরিস্থিতিতে মুজিবকন্যা তাঁর সিদ্ধান্তে অটল রয়েছেন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে টেলিফোন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মানুষের কল্যাণের স্বার্থে তাঁকে দেশে ফিরতেই হবে। তবে কীভাবে তা সম্ভব হবে, সেটাই এখন মূল প্রশ্ন। সাংবাদিকের প্রশ্নের উত্তরে হাসিনা স্পষ্ট করে বলেছেন, “আমি ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে আমার মাতৃভূমিতে ফিরে আসার দৃঢ় অঙ্গীকার করেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দেশে ফেরার অধিকার আমার রয়েছে। বাংলাদেশের কোনও আইনই ন্যায়সঙ্গতভাবে আমাকে তা করতে বাধা দিতে পারে না।” তিনি আরও দাবি করেছেন যে, আইন মেনে ও শান্তিপূর্ণভাবেই দেশে ফিরতে চান তিনি।

শেখ হাসিনা বলেন, “আজ আমি প্রকাশ্যে ও দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি— আমার মাতৃভূমি ও আমার জনগণের কাছে ফিরে যেতে চাই আমি। প্রশ্নটি এটা নয় যে আমি ফিরে আসব কি না, বরং প্রশ্ন হল— কীভাবে এমনভাবে ফিরে আসা যায়, যা আমাদের জাতি ও নাগরিকদের স্বার্থ রক্ষা করবে।” তাঁর এই মন্তব্য দেশের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে। জনতার কল্যাণে কারাবাসের মূল্য দিতেও তিনি রাজি বলে জানিয়েছেন। তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে বলে মনে করা হচ্ছে।