ব্যুরো নিউজ,২৭ সেপ্টেম্বরঃ মুখ্য ২৭ সেপ্টেম্বরর জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের মধ্যেই SIR-এর সিদ্ধান্ত নিয়ে নতুন করে সরব হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রবিবার সকালে সল্টলেকে সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের একটি বিবৃতির ছবি দেখিয়ে তাঁর দাবি, SIR-এর সিদ্ধান্ত শুধু মুখ্য নির্বাচন কমিশনারের একার ছিল না।
সম্প্রতি নির্বাচন কমিশনের অভ্যন্তরে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দুই নির্বাচন কমিশনারের আপত্তির কথা উঠে এসেছে। পাল্টা কমিশনের তরফে বলা হয়েছে, মতপার্থক্য থাকলেও সিদ্ধান্তগুলি কমিশনের প্রক্রিয়া মেনেই নেওয়া হয় এবং চূড়ান্ত সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতেই হয়েছে।
এই প্রেক্ষাপটেই রবিবারের সাংবাদিক বৈঠকে কমিশনের বক্তব্যকে সামনে আনেন শুভেন্দু। তাঁর বক্তব্যের মূল লক্ষ্য ছিল SIR-এর সিদ্ধান্তকে শুধুমাত্র CEC-র ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখানোর বিরোধিতা করা।
অন্যদিকে, জ্ঞানেশ কুমারকে ঘিরে রাজনৈতিক চাপও বাড়ছে। CEC-এর অপসারণ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধী দলগুলির মধ্যে আলোচনা চলছে। সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি এই ইস্যুতে বিভিন্ন বিরোধী দলকে এক মঞ্চে আনার উদ্যোগ নিয়েছেন বলে একাধিক প্রতিবেদনে উঠে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর চিঠি ও ফোনে যোগাযোগ হয়েছে।
মমতা নিজেও জানিয়েছেন, বেবির চিঠির জবাব দিয়েছেন এবং রাহুল গান্ধীর সঙ্গেও কথা বলেছেন। ৩০ সেপ্টেম্বর দিল্লিতে বিরোধী দলগুলির বৈঠকের সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেছেন।
ফলে একদিকে কমিশনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে বিতর্ক, অন্যদিকে SIR ইস্যুতে বিরোধীদের সমন্বয়ের তৎপরতা—দুই দিক মিলিয়ে জ্ঞানেশ কুমারকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে।







