ব্যুরো নিউজ, ৬ অক্টোবর ২০২৬: সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হওয়া বিশ্ব লেজেন্ডস ক্রিকেট চ্যাম্পিয়নশিপের (WCL) তৃতীয় সংস্করণ থেকে নাম প্রত্যাহার করে নিল পাকিস্তান।
ভারতের কাছে ‘লিখিত ক্ষমা’ চাওয়ার দাবি নাকচ হওয়ার পরই এই সিদ্ধান্ত নিয়েছে শাহিদ আফ্রিদিদের বোর্ড। এই আজব দাবি অবশ্য কেউ পাত্তাও দিল না। ফলে, বিশ্ব লেজেন্ড ক্রিকেট টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় শাহিদ আফ্রিদিদের বোর্ড।
এবার ভারতের কিংবদন্তিরা খেলবেন, কিন্তু পাকিস্তানের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। ভারতের হয়ে খেলছেন যুবরাজ সিং, হরভজন সিংয়ের মতো কিংবদন্তিরা।
পাকিস্তান গত দু’বার এই টুর্নামেন্টে খেলেছে। এবারও শাহিদ আফ্রিদিরা প্রাথমিক পরিকল্পনাতে ছিলেন। ১০ অক্টোবর ভারত-পাকিস্তান লেজেন্ডস ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তানের দাবি না মানায়, তারা কোনও ম্যাচই খেলছে না।
কারণ খুঁজতে ফিরে যেতে হবে গত বছর। পহেলগাঁও হামলার প্রতিবাদে টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি ভারত। এরপর সেমিফাইনালেও একজোট হয়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করেন তাঁরা। এই ঘটনাকে কেন্দ্র করেই পাকিস্তান তাদের বোর্ডের কাছে ভারতের ক্ষমা চাওয়ার দাবি জানায়। আয়োজকরাও পাকিস্তানের এই দাবিকে পাত্তাও দেননি। ফলে, এবার আর পাকিস্তানের কিংবদন্তিরা এই টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না। ভারতের কিংবদন্তিরা খেললেও, পাকিস্তানের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।
এই ঘটনা দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক ক্রীড়া মহলে আলোচনার জন্ম দিয়েছে। ক্রিকেটপ্রেমীরা এই ঘটনার পর ভারত-পাকিস্তান ম্যাচের অভাব অনুভব করছেন।







