বাগুইআটিতে নাবালিকাকে অপহরণ করে মাদক খাইয়ে ধর্ষণ, আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেলের অভিযোগ

বাগুইআটিতে ১৩ বছরের নাবালিকাকে অপহরণ করে মাদক খাইয়ে ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ। আপত্তিকর ছবি তুলে হুমকি, বাগুইআটি থানায় অভিযোগ দায়ের।

Share:

ব্যুরো নিউজ, ২৭ অক্টোবর ২০২৬: বাগুইহাটিতে ১৩ বছরের এক নাবালিকাকে অপহরণ করে ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক খাইয়ে ধর্ষণের সাথে নির্যাতিতার আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, গত ২৪শে অক্টোবর শনিবার বাগুইআটির বাড়ি থেকে এক বান্ধবীর সঙ্গে দেখা করতে বিরাটি যায় ওই নাবালিকা। সেখান থেকে তাকে ব্যান্ডেল এলাকার একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানে ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদকজাতীয় কিছু খাইয়ে তাকে ধর্ষণ করা হয়। এরপর ঘনিষ্ঠ মুহূর্তের আপত্তিকর ছবি তুলে নাবালিকার মাকে পাঠিয়ে হুমকি ও ব্ল্যাকমেল করা হয় বলে অভিযোগ।

পরিবারের দাবি, শনিবার দুপুর সাড়ে ৩টা নাগাদ সুকন্যা দাস নামে এক বান্ধবীর সঙ্গে দেখা করতে বেরিয়েছিল নাবালিকা। রাতে বাড়ি না ফেরায় তার মা ফোন করেন। প্রথমে নাবালিকা জানায় সে বান্ধবীর সঙ্গে ব্যারাকপুরে আছে। পরে একটি অপরিচিত নম্বর থেকে ফোন ধরে এক ব্যক্তি জানান, তিনি নাবালিকাকে কাঁদতে দেখে ফোন ব্যবহার করতে দিয়েছেন। এরপর রাত ১২টা ৬ মিনিট নাগাদ নাবালিকা তার মাকে মেসেজ করে জানায়, সে বিপদে আছে এবং সুকন্যা তাকে রিক নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে গিয়েছে।

রবিবার সকালে নাবালিকা চরম মানসিক বিপর্যস্ত অবস্থায় বাড়ি ফেরে। নাবালিকা মাকে জানায়, তাকে একটি গাড়িতে করে নিয়ে গিয়ে জলের সঙ্গে কিছু মিশিয়ে জোর করে খাওয়ানো হয় এবং একাধিক ব্যক্তি তার উপর শারীরিক ও যৌন নির্যাতন চালায়। তাকে জোর করে একটি আই-পিলও খাওয়ানো হয়েছিল বলে অভিযোগ।

পরিবার সুকন্যা দাস, দেবজিৎ সরকার, কুণাল কুমার রাউত সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ভিডিও রেকর্ড করে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে। বাগুইআটি থানার পুলিশ দ্রুত ঘটনার তদন্ত শুরু করেছে।