তারেকের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে শেখ হাসিনা: বাংলাদেশে আওয়ামি লিগের উপর নিষেধাজ্ঞা সংবিধান লঙ্ঘনকারী

বাংলাদেশে আওয়ামি লিগের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে অভিযোগ জানালেন শেখ হাসিনা। সংবিধান লঙ্ঘনের অভিযোগ হাসিনার।

Share:

ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর ২০২৬: বাংলাদেশে আওয়ামি লিগের কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা জারি করার প্রতিবাদে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হাসিনার অভিযোগ, বর্তমান সরকার তাঁর দল আওয়ামি লিগের উপর আরোপিত নিষেধাজ্ঞা শুধু বহালই রাখেনি, বরং এটিকে সরকারিভাবে বৈধতা দিয়েছে। তাঁর মতে, এই পদক্ষেপ বাংলাদেশের সংবিধানের সার্বভৌমত্ব ও মৌলিক অধিকার খর্ব করছে। শেখ হাসিনা রাষ্ট্রসংঘের বিশেষ তদন্তকারীদের কাছে লিখিত আবেদন জমা দিয়ে অবিলম্বে এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও সার্বিক নির্বাচনের দাবিতে প্রকাশ্যে বিবৃতি দেওয়ার জন্যও রাষ্ট্রসংঘের কাছে আবেদন করেছেন।

উল্লেখ্য, দু’বছরের বেশি সময় ধরে হাসিনা ভারতে আশ্রয় নিয়ে আছেন। দেশে প্রবল বিক্ষোভের এবং বিপ্লবের জন্য দেশ ছাড়তে বাধ্য হলেও তিনি বাংলাদেশে ফিরে জেতে চান। তবে তাঁর নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত।

এই পরিস্থিতিতে তাঁর এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা নতুন করে বাড়ছে বলে মনে করছেন অনেকে।