ঠাকুরনগরে নতুন মন্দির সহ একাধিক উন্নয়ন প্রকল্পের ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর

শুভেন্দু অধিকারীর ঠাকুরনগরে নতুন মন্দির, জাতীয় মেলার স্বীকৃতি সহ একাধিক উন্নয়ন প্রকল্পের ঘোষণা। মতুয়াদের নাগরিকত্ব নিয়েও আশ্বাস।

Share:

ব্যুরো নিউজ, ১ নভেম্বর ২০২৬: রবিবার বনগাঁর ঠাকুরনগরের আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্বেলন থেকে একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি জানান, মতুয়া মহাতীর্থে একটি নতুন মন্দির নির্মাণ করা হবে। এই মন্দির নির্মাণের সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকার নেবে। তিনি আরও জানান, বারুণী মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হবে এবং ঠাকুরনগরে একটি পৃথক পুরসভা গঠন করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, সিএএ-তে মতুয়াদের নাগরিকত্ব নিশ্চিত করার পাশাপাশি ঠাকুরনগরের দীর্ঘ ঐতিহ্য বজায় রাখার জন্য রাজ্য সরকার অঙ্গীকারবদ্ধ। তাঁর এই ঘোষণায় উপস্থিত জনতা উচ্ছ্বাসে ফেটে পড়ে। শান্তনু ঠাকুরের ‘এই মন্দিরটা আরও বড় করতে হবে। জমি আছে কিন্তু সাধ্য নেই’ মন্তব্য শুনেই তিনি নতুন মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন। তিনি আশ্বাস দেন যে, তীর্থক্ষেত্রের ট্রাস্টের অর্থ থেকেই নতুন মন্দিরটি তৈরি হবে। সব ব্যবস্থা সম্পন্ন হলে ভূমিপুজোর অনুষ্ঠানে তিনি নিজে উপস্থিত থাকবেন এবং প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হবে।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় ঠাকুরনগরের উন্নয়ন নিয়ে নতুন আশার আলো দেখছেন মতুয়ারা। এই প্রকল্পগুলি এলাকার দীর্ঘদিনের দাবি পূরণ করবে বলে আশা করা হচ্ছে।