‘মেড ইন ইন্ডিয়া’ সফল করতে কি তবে আমাজন-এর হাত ধরবে ভারত!

অ্যামাজন গ্লোবাল সেলিংয়ের মাধ্যমে ভারত থেকে মোট রফতানি ২৭ বিলিয়ন ডলার ছাড়াল। ২০৩০ সালের মধ্যে ৮০ বিলিয়ন ডলারের লক্ষ্য সংস্থার।

Share:

ব্যুরো নিউজ, ২৫ নভেম্বর ২০২৬: বিশ্ববাজারে আরও শক্তিশালী হচ্ছে ‘মেড ইন ইন্ডিয়া’! ই-কমার্স সংস্থা Amazon-এর Global Selling কর্মসূচির হাত ধরে ভারত থেকে পণ্য রপ্তানির পরিমাণ ইতিমধ্যেই ২৭০০ কোটি ডলার ছাড়িয়েছে। এবার ২০৩০ সালের মধ্যে সেই অঙ্ক ৮০০০ কোটি ডলারে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থাটি।

বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে শুরু হওয়া Amazon Global Selling কর্মসূচির মাধ্যমে এখনও পর্যন্ত ২ লক্ষ ৪০ হাজারেরও বেশি ভারতীয় রপ্তানিকারক আন্তর্জাতিক বাজারে ব্যবসা করেছেন। গত এক বছরে এই রপ্তানিকারকের সংখ্যা বেড়েছে ২০ শতাংশ। তাঁদের মাধ্যমে একশো কোটিরও বেশি ভারতীয় পণ্য পৌঁছে গিয়েছে বিদেশি ক্রেতাদের হাতে।

বর্তমানে দেশের ২০০-রও বেশি শহর ও ছোট শহরের ব্যবসায়ীরা এই কর্মসূচির সঙ্গে যুক্ত। রপ্তানিকারকের সংখ্যায় দিল্লি রয়েছে শীর্ষে। এরপর রয়েছে রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্র।

পণ্যের বিভাগ অনুযায়ী, গত ১০ বছরে স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচর্যা সামগ্রীর ব্যবসা বেড়েছে বার্ষিক গড়ে ৪৫ শতাংশ। মুদিখানার পণ্যে বৃদ্ধির হার ৪৪ শতাংশ এবং সৌন্দর্যচর্চার সামগ্রীতে ৪২ শতাংশ।

ভারতের বস্ত্রশিল্পকেও আন্তর্জাতিক বাজারে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে Amazon। এই লক্ষ্যে একাধিক বস্ত্র রপ্তানি উন্নয়ন সংস্থার সঙ্গে চুক্তি করেছে তারা।

সব মিলিয়ে, দেশের ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোগপতিদের কাছে আন্তর্জাতিক বাজারে পৌঁছনোর নতুন দরজা খুলে দিচ্ছে ডিজিটাল বাণিজ্য।