স্বরূপের গ্রেপ্তারির পর দেবের বিস্ফোরক মন্তব্যে রূপা গঙ্গোপাধ্যায়ের সমর্থন, “শুধু দেব নয়, অনেকেই মন খুলে কথা বলছেন”

স্বরূপের গ্রেপ্তারি ঘিরে টলিউডে আলোড়ন। দেবের বিস্ফোরক মন্তব্যে রূপা গঙ্গোপাধ্যায়ের সমর্থন, বললেন, "শুধু দেব নয়, অনেকেই এখন মন খুলে কথা বলছেন।"

Share:

ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ টলিউডের ‘ত্রাস’ স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিকে কেন্দ্র করে সিনেপাড়ায় এখন উন্মোচিত হচ্ছে বহু চাপা ক্ষোভ। গত ৪ জুন বৃহস্পতিবার পুলিশের জালে ধরা পড়েন স্বরূপ বিশ্বাস। রিজেন্ট পার্ক থানার সামনে এলাকাবাসীর বিক্ষোভ এবং ইন্ডাস্ট্রির সদস্যদের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ উগরে দেওয়ার মধ্য দিয়ে স্বরূপ নিধনে যেন এক অনাবিল আনন্দ সিনেপাড়ায়। এই আবহে বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে এসেছেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব।

সম্প্রতি এক সিনেমার প্রিমিয়ারে তিনি অকপটে স্বীকার করেন, “তৃণমূল আমলে আমি টলিউডে যেভাবে ভুগেছি, সেটা অন্তত নতুন সরকারের আমলে হবে না বলেই আশা করছি।” দেব আরও বলেন, “দল জিতলে স্বরূপ বিশ্বাসকে আটকানো মুশকিল হয়ে যেত। আমাকেও ব্যান করে দিত।” দেবের এই সাহসী মন্তব্যের পর তাঁর পাশে দাঁড়িয়েছেন বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। তিনি দেবের অকপট স্বীকারোক্তিকে সাধুবাদ জানিয়েছেন।

একটি সাক্ষাৎকারে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, “ঠিকই তো বলেছে। ওঁর যেটা মনে হয়েছে সেটাই বলেছে। দেব তৃণমূলের সাংসদ বলে ওঁর বক্তব্য বেশি হাইলাইট হচ্ছে। শুধু দেব নয়, অনেকেই এখন নিজেদের কথা মন খুলে বলতে পারছেন। নিজেদের মতামত জানাতে পারছেন। সেটাই তো হওয়া উচিত।” রূপা গঙ্গোপাধ্যায় দেবের মিষ্টি স্বভাবের প্রশংসাও করেন। তিনি বলেন, “রাজনীতিক হওয়ার পরও দেবের স্বভাবে কোনও পরিবর্তন আসেনি। ভীষণ মিষ্টি একটা ছেলে। আমার ওকে খুব ভালো লাগে। মিষ্টি মিষ্টি কথা বলে, আবার কখনও বেফাঁস কথাও বলে ফেলে। তখন ওকে একটু বকাবকি করি। আমাকে সেই জায়গাটা দেব দিয়েছে।” এ

কসময় ‘বিশ্বাস ব্রাদার্স’-এর ভয়ে যাঁরা যুযু হয়ে থাকতেন, তাঁরা এখন বিজেপি সরকারের ‘ভয় আউট ভরসা ইন’ নীতিতে ভর করে নির্ভীকভাবে কথা বলছেন বলে মনে করা হচ্ছে। স্বরূপের সিন্ডিকেট রাজের বিরুদ্ধে দেবের এই লড়াইকে ‘সৌজন্যের পোস্টার বয়’ হিসেবেও আখ্যা দিয়েছেন অনেকে।