বুলেটপ্রুফ গাড়ি ছেড়ে বাবা সেলিমের পুরনো বাইক চড়ছেন কেন ভাইজান ?

বুলেটপ্রুফ গাড়ি ছেড়ে বাবা সেলিমের পুরনো বাইক চড়ছেন কেন ভাইজান ?

Share:

ব্যুরো নিউজ,২০ ডিসেম্বর:বলিউডের ভাইজান, সলমন খান, এক সময় ছিলেন বলিউডের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত তারকা। বড় পর্দায় তাঁর ছবির মুক্তি মানেই প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়া দর্শক। একসময় তাঁর রেগে যাওয়ার ভয়ে বলিউডের অনেক তারকাই তাঁকে চটাতে চাইতেন না, কারণ সলমনের রেগে যাওয়ার সময় তিনি একেবারে অন্যরূপ ধারণ করতেন। এক সময় ‘ব্যাড বয়’ তকমাও ছিল তাঁর গায়ে। তবে এখন অনেকটাই নিয়ন্ত্রিত এবং পরিণত সলমন খান।

অর্জুন কাপুর তার কেরিয়ারের কঠিন লড়াই টোপকে প্রতিষ্ঠিত নায়ক

স্মৃতিগুলিকে তাঁর ছবিতে ফিরিয়ে আনতে চান

নিজে ‘বিগ বস ১৮’-এর মঞ্চে এও স্বীকার করেছেন যে, আগের মতো আর তাঁর সেই রেগে যাওয়ার ঘটনা নেই। তাঁর মেজাজ অপরিবর্তিত থাকলেও, পরিণত বোধ বেড়েছে। কিন্তু এখন সলমন খান নতুন চ্যালেঞ্জের মুখে। সম্প্রতি লরেন্স বিশ্নোইয়ের হুমকির মুখে পড়েছেন তিনি, যার ফলে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। বাড়ির সামনে গুলিবর্ষণও হয়েছে, তাই সলমন কিনেছেন উন্নত মানের বুলেটপ্রুফ গাড়ি।তবে, এতকিছুর মধ্যেও এক আশ্চর্য সিদ্ধান্ত নিয়েছেন সলমন। গাড়ি ছেড়ে তিনি তাঁর বাবার পুরনো বাইক ব্যবহার করছেন। সেলিম খান ও তাঁর পুরনো বাইকের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সলমন। এমনকি, শোনা যাচ্ছে তাঁর নতুন ছবি ‘সিকন্দর’-এর শুটিংয়ের জন্যও তিনি এই পুরনো বাইক ব্যবহার করছেন। বাইকটি সেলিম খানের জীবনে অনেক স্মৃতি নিয়ে এসেছে এবং সলমন এই স্মৃতিগুলিকে তাঁর ছবিতে ফিরিয়ে আনতে চান।

বাংলা সিনেমায় নতুন দিগন্তের সূচনাঃ রায়গঞ্জে প্রথম মিডনাইট শো ‘খাদান’ হাউসফুল

সলমনের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যা মামলার অভিযোগ রয়েছে, যেটি বিশ্নোইদের কাছে একটি পবিত্র বিষয়। এই কারণে সলমন বর্তমানে লরেন্স বিশ্নোইয়ের নিশানায় রয়েছেন, এবং তাঁর নিরাপত্তা এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে নিরাপত্তা বাড়ানো, অন্যদিকে বাবার পুরনো বাইকে চড়ে স্মৃতির সঙ্গে জুড়ে থাকা সলমন খান, যে শুধু অভিনয়ের মধ্যেই নয়, বাস্তবেও অবিশ্বাস্যভাবে গা-বহাল থাকেন।