ব্যুরো নিউজ, ৩০ সেপ্টেম্বর :বলিপাড়ায় প্রায়ই নানা ঘটনার ধুম থাকে, কিন্তু সলমন খানের বিয়ের বিষয়টি সবসময় সবার মুখে। সম্প্রতি আলিয়া ভাটের সন্তানের জন্ম হলেও সলমনের বিয়ের কোনো খবর নেই। তিনি যেখানে যান, সেখানেই একই প্রশ্নের সম্মুখীন হন—আপনি কবে বিয়ে করছেন? যদিও তার উত্তর এখনও দেননি সালমান।
‘আমরা বিচার চাই’—লগ্নজিতার নতুন উদ্যোগ
তিনি আর বিয়ে করবেন না ?
সলমন খানের জীবনে প্রেমের অভাব নেই। কিন্তু কোন সম্পর্কই ছাদনায় পৌঁছায়নি। তিনি কখনোই তার প্রেমের বিষয় নিয়ে লুকিয়ে রাখেননি। সম্প্রতি আইফা অ্যাওয়ার্ডের মঞ্চে এসে এক সাংবাদিক তাকে সরাসরি বিয়ের প্রস্তাবের প্রশ্ন করে বসেন। সলমন প্রথমে হেসে বলেন, ‘আপনি কি শাহরুখ খানের কথা বলছেন’?পরে তিনি আরও জানান, আমার বিয়ের বয়স পার হয়ে গেছে। ২০ বছর আগে দিলে ভেবে দেখতে পারতাম’।
কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়ায় মানুষের মধ্যে যোগাযোগের অভাব
তবে, বিয়ে না করার পিছনে একাধিক কারণ রয়েছে। সলমন খানের বিরুদ্ধে বর্তমানে বেশ কিছু মামলা চলছে, যা তাকে নতুন সম্পর্কে জড়াতে দিচ্ছে না। তিনি কোনো নতুন মানুষকে তার জীবনে আনতে রাজি নন, বিশেষ করে যখন তিনি বিভিন্ন ধরনের মৃত্যুর হুমকি পাচ্ছেন। কিছুদিন আগে তার বাড়ির দিকে গুলি চালানো হয়েছে, যা তার নিরাপত্তার ওপর চাপ সৃষ্টি করেছে।
বিয়ে কিংবা প্রেম—সবই জটিল। সলমনের ক্ষেত্রে, পরিস্থিতি এমন যে তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব সতর্ক। তাই বলিপাড়ার এই জনপ্রিয় ভাইজানকে বিয়ের দিকে আর এগোতে দেখা যাবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।
https://youtu.be/lTTiz3i-PqI?si=rMl7qgy_mLesxYni








