‘সিংঘম এগেইন’ নাকি ‘ভুল ভুলাইয়া ৩’ কোন ছবিটি প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে বক্স অফিসে!

'ভুল ভুলাইয়া ৩' বনাম 'সিংহাম এগেইন'

Share:

ব্যুরো নিউজ,২ নভেম্ববর :বলিউডে প্রত্যেক বছরেই সবসময়ই একটি বড় প্রতিযোগিতা চলে। এবারও সেই একই চিত্র দেখা গেছে। মুক্তি পেয়েছে দুই হাই বাজেটের সিনেমা—কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ৩’ এবং অজয় দেবগনের ‘সিংঘম এগেইন’। দুই ছবির আগের কিস্তিগুলি ছিল সুপার ডুপার হিট, আর নতুন কিস্তিতে দর্শকদের টানার জন্য রয়েছে একাধিক তারকা।

মেয়ের কী নাম রাখলেন বলিউড তারকা দীপিকা ও রণবীর!

ব্যবসায় কে এগিয়ে?

জ্বালানির দাম বৃদ্ধিতে মাথায় হাত উড়ান সংস্থার

প্রথম দিনের ব্যবসার নিরিখে ‘সিংঘম এগেইন’ সফলভাবে দেশের সিনেমা হলগুলোর ৬০ শতাংশ দখলে রেখেছে। ছবিটি প্রথম দিনেই আয় করেছে ৪৩.৫০ কোটি টাকা। যা অজয় দেবগনের কেরিয়ারের মধ্যে অন্যতম সেরা ওপেনিং বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, ‘ভুল ভুলাইয়া ৩’ ও পিছিয়ে নেই। ছবিটি ৩৫.৫ কোটি টাকার আয় করে যা কার্তিকের কেরিয়ারের সবচেয়ে বড় ওপেনিং। ফলে বলা যায় যে এই টক্করটি হয়েছে সমানে সমান।

ফ্যাশন দুনিয়ার নক্ষত্রপতন, প্রয়াত বিখ্যাত ডিজাইনার রোহিত বল

এখন কেমন পারফরম্যান্স করবে, তা নির্ধারণ করবে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত রিভিউ এবং দর্শকদের প্রতিক্রিয়া। ‘সিংঘম এগেইন’ ছবিটি পরিচালনা করেছেন রোহিত শেট্টি। যেখানে অজয় দেবগন ছাড়াও রয়েছেন করিনা কাপুর খান, রণবীর সিং, অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ এবং অর্জুন কাপুর। অন্যদিকে, ‘ভুল ভুলাইয়া ৩’ তে কার্তিকের সঙ্গে দেখা যাবে বিদ্যা বালন, তৃপ্তি দিমরি এবং মাধুরী দীক্ষিতের মতো বিশিষ্ট অভিনেত্রীদের।

জোড়াবাগানে LIC এজেন্টকে খুন, মায়ের পরকীয়ায়র প্রতিশোধ   নাবালক পুত্রের

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ দুটি সিনেমার মুক্তির ব্যাপারে খুব উচ্চ প্রত্যাশা করছেন। তিনি এএনআইকে বলেন, ‘দুটি ছবিই দুর্দান্ত। ‘ভুল ভুলাইয়া ৩’ একটি হরর-কমেডি, যেখানে ‘সিংঘম’ একটি অ্যাকশন-প্যাকড ড্রামা।’

https://www.youtube.com/live/cVADKAms4zg?si=L2_JGIsRNQy7gQzc