জ্যোতিষশাস্ত্রমতে কোন গ্রহ এনে দেবে কোন কর্মখেত্রে সাফল্য!

জ্যোতিষশাস্ত্রের প্রচলিত ব্যাখ্যায় রবি থেকে কেতু—কোন গ্রহের সঙ্গে কোন পেশার যোগ রয়েছে, জেনে নিন।

Share:

ব্যুরো নিউজ, ২৫ নভেম্বর ২০২৬: সরকারি চাকরি, ব্যবসা, শিক্ষকতা নাকি শিল্পজগৎ—কোন পেশায় মিলতে পারে সাফল্য? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, জন্মছকে বিভিন্ন গ্রহের অবস্থান মানুষের কর্মজীবন ও পেশাগত প্রবণতার ইঙ্গিত দিতে পারে। কোন গ্রহের প্রভাবে কোন ধরনের পেশায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, তা নিয়ে রয়েছে বিশেষ ব্যাখ্যা।

আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত জ্যোতিষী শ্রীমতী অপালার প্রতিবেদন অনুযায়ী, জন্মছকের দশম ভাব থেকে কর্মজীবন বিচার করা হয়। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, বয়স, কর্মভাবের অবস্থান এবং গ্রহের দশাও বিবেচনা করা প্রয়োজন।

এক নজরে দেখে নিন কোন গ্রহের সঙ্গে কোন পেশার যোগ রয়েছে বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়।

  • রবি: সরকারি চাকরি, চিকিৎসা, প্রশাসনিক উচ্চপদ এবং চলচ্চিত্র পরিচালনা।

  • চন্দ্র: অভিনয়, চিত্রশিল্প, কৃষিকাজ, পর্যটন, নৌপরিবহণ ও খাদ্য পরিষেবা।

  • মঙ্গল: পুলিশ, সেনাবাহিনী, আইন, নির্মাণশিল্প এবং বৈদ্যুতিক প্রকৌশল।

  • বুধ: সাংবাদিকতা, লেখালিখি, আয়কর, বিমা, ডাক বিভাগ ও আইন পেশা।

  • বৃহস্পতি: অধ্যাপনা, বিজ্ঞানচর্চা, বিচার বিভাগ এবং ধর্মীয় কাজ।

  • শুক্র: সংগীত, শিল্পকলা, স্বর্ণ ব্যবসা, প্রসাধনী ও সুগন্ধির ব্যবসা।

  • শনি: রাজনীতি, কৃষি, ভারী শিল্প, ব্যবস্থাপনা ও সমাজসেবা।

  • রাহু: ব্যাঙ্কিং, আমদানি-রফতানি, পরিবহণ, বিদ্যুৎ ও বাণিজ্য।

  • কেতু: নার্সিং, ফটোগ্রাফি, পশুপালন, কাস্টমস ও ধর্মীয় কাজ।

তবে মনে রাখতে হবে, এগুলি জ্যোতিষশাস্ত্রের প্রচলিত ব্যাখ্যা। বাস্তবে পেশা নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তির আগ্রহ, দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।