উত্তেজনার মুহূর্তে এই ভুল করছেন না তো? কন্ডোম ব্যবহারে ৩০ শতাংশের ভুল, বিপদ বাড়তে পারে যৌনস্বাস্থ্যে!

কন্ডোম ব্যবহারে সামান্য ভুলও ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। Kinsey Institute-এর গবেষণা বলছে, উল্টো কন্ডোম উল্টে ব্যবহার করলে বাড়ে গর্ভধারণ ও STI-এর ঝুঁকি। জানুন সঠিক উপায়।

Share:

ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬: কন্ডোম ব্যবহারে সামান্য ভুলও ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। সম্প্রতি Kinsey Institute-এর একটি গবেষণায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৩০ শতাংশ পুরুষ কন্ডোম উল্টোভাবে পরার পর সেটি খুলে আবার উল্টে ব্যবহার করেন। এই ভুলটিই ডেকে আনতে পারে বড় স্বাস্থ্যঝুঁকি।

বিশেষজ্ঞরা বলছেন, একবার কন্ডোম উল্টোভাবে পরলে তার বাইরের অংশে প্রাক-বীর্য বা শুক্রাণুর সামান্য অংশ লেগে থাকতে পারে। এরপর সেটি খুলে উল্টে ব্যবহার করলে সেই শুক্রাণু সরাসরি যোনিতে প্রবেশ করতে পারে। এর ফলে কন্ডোমের সুরক্ষা মারাত্মক কমে যায়। এই ভুল ব্যবহারের কারণে অনিচ্ছাকৃত গর্ভধারণের ঝুঁকি যেমন বাড়ে, তেমনই যৌনবাহিত সংক্রমণের (STI) আশঙ্কাও বহুগুণ বৃদ্ধি পায়। কন্ডোম ব্যবহারের মূল উদ্দেশ্যই হল এই দুই বিপদ থেকে সুরক্ষা দেওয়া।

কিন্তু ভুল পদ্ধতিতে ব্যবহার করলে সেই উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যায়। তাই, কন্ডোম পরার সময় যদি দেখেন সেটি উল্টোভাবে লাগানো হয়েছে, তবে সঙ্গে সঙ্গে সেটি ফেলে দিন। কোনোভাবেই একই কন্ডোম উল্টে আবার ব্যবহার করার চেষ্টা করবেন না। সবসময় নতুন একটি কন্ডোম ব্যবহার করুন। এটিই নিরাপদ যৌনতার একমাত্র উপায়।