বাংলাদেশে সাংসদ খুনের ঘটনায় নয়া মোড়

Bangladesh MP Murder case

Share:

ব্যুরো নিউজ, ৯ জুন : একের পর এক রহস্যের উদঘাটন। বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় নয়া মোড়। ভাঙড়ের বাগজোলা খাল থেকে উদ্ধার একাধিল হাড়গোড়। পুলিশের প্রাথমিক অনুমান উদ্ধার হওয়া হাড়গুলি খুন হওয়া বাংলাদেশের সংসদের। যদিও ফরেনসিক পরীক্ষার পড়েই গোটা বিষয়টি পরিষ্কার হবে।

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, এবিভিপি কর্মীদের ওপর হামলা

বাগজোলা খাল থেকে উদ্ধার সাংসদের হাড়!

BJP Helpline

উল্লেখ্য বাংলাদেশের সাংসদ খুনের মূল অভিযুক্ত সিয়ামের বয়ানের উপর ভিত্তি করেই রবিবার সকালে পুলিশ বাগজোলা খালে তল্লাশি চালায়। আর এরপরই সেখান থেকে বেশ কিছু হাড় উদ্ধার হয়। ধৃত সিয়াম এগুলো বাংলাদেশের সাংসদ আনারের শরীরের হাড় বললেও পুলিশ হাড়ের ফরেনসিক পরীক্ষার পরেই নিশ্চিত হতে চাইছে। প্রসঙ্গত, এই বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় আর এক গ্রেফতার হওয়া অভিযুক্ত যে জায়গার কথা বলেছিল, সিয়াম অন্য জায়গার কথা বলেছে। সেই জায়গায় তল্লাশি চালিয়েই এই হাড় উদ্ধার করেছে পুলিশ।