ব্যুরো নিউজ, ৫ জুন ২০২৬ঃ এক মাসে দেশ জুড়ে মোট চারবার জ্বালানির দাম বাড়ানো হয়েছে। আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে মধ্য এশিয়ায় যে অস্থিরতা তৈরি হয়েছে, তার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে। যুদ্ধ শুরুর পর থেকে এখনও অবধি দেশের বাজারে জ্বালানির দাম লিটার প্রতি প্রায় ৭.৫ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়ে গেছে। তবে আজ, ৫ জুন, জ্বালানির দামে বড় কোনও রদবদল হয়নি। সামান্য একটু হেরফের লক্ষ্য করা গিয়েছে।
কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ১১৩.৪৭ টাকা, গতকালের তুলনায় পেট্রলের দাম পরিবর্তিত হয়েছে ০.০০ শতাংশ। অন্য দিকে, আজ ডিজ়েলের দাম প্রতি লিটারে ৯৯.৮২ টাকা। ডিজ়েলের দামের পরিবর্তন হয়েছে ০.০০ শতাংশ। পাশাপাশি এ দিন কলকাতায় ১৪.২ কিলো রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৯৩৯ টাকা।
কলকাতা ছাড়া দেশ জুরে পেট্রোলের দাম (প্রতি লিটার) দিল্লি: ১০২.১২ টাকা, মুম্বই: ১১২.২১ টাকা, চেন্নাই: ১০৮.০১ টাকা, হায়দরাবাদ: ১১৫.৭৩ টাকা, বেঙ্গালুরু: ১১০.৮৯ টাকা। ডিজেলের দাম (প্রতি লিটার): দিল্লি: ৯৫.২০ টাকা, মুম্বই: ৯৭.৮৩ টাকা, চেন্নাই: ৯৯.৬৬ টাকা, হায়দরাবাদ: ১০৩.৮২ টাকা, বেঙ্গালুরু: ৯৮.৮০ টাকা।
ভারতে পেট্রোল ও ডিজেলের দাম মূলত তিনটি বিষয়ের ওপর নির্ভর করে: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, ডলারের তুলনায় ভারতীয় টাকার বিনিময় মূল্য (যেহেতু ভারতকে বিপুল পরিমাণ তেল আমদানি করতে হয়), কেন্দ্রীয় সরকারের আবগারি শুল্ক এবং রাজ্য সরকারগুলির ভ্যাট।
সূত্রের খবর, হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহে বাধা সরে যাওয়ায় ব্রেন্ট ক্রুডের দাম ২.৮ শতাংশ থেকে কমে ব্যারেল প্রতি প্রায় ৯৫ ডলারে নেমেছে। পাশাপাশি, আমেরিকার ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডব্লিউটিআই)-এর দামও ব্যারেল প্রতি ৯৩ ডলারের নিচে ঘোরাফেরা করছে ।








