ব্যুরো নিউজ, ৪ জুন ২০২৬ঃ পরিসংখ্যান অনুসারে বিশ্বের দশটি অর্থনীতির মধ্যে পেট্রোল ও ডিজেল কেনার সামর্থ্য অনুসারে এখনো পর্যন্ত পিছিয়ে ভারত। দেশের একদিনের গড় আয়ের উপার্জন এবং একজন ভারতীয়র একদিনের উপার্জনের তুলনা করলে দেখা যায় যে একজন ভারতীয় একদিনে ৮ লিটারের বেশি পেট্রোল বা ডিজেল কিনতে অক্ষম । যেখানে মার্কিন মূলকের বাসিন্দারা প্রায় ১৭১লিটার ডিজেল বা ১৯৯ লিটার পেট্রোল ক্রয়ের ক্ষমতা রাখে। জ্বালানি ক্রয়ের সামর্থ্যের তালিকায় ব্রাজিল রয়েছে ৯ নম্বরে । ব্রাজিলের একজন নাগরিক দৈনিক বেতনের সামর্থ্য অনুপাতে প্রায় 28 লিটার জ্বালানি ক্রয় করতে সক্ষম। যা ভারতীয় নাগরিকের তুলনায় প্রায় ২০ লিটার বেশি।
গ্লোবাল পেট্রল প্রাইসেস ডটকম এর দেওয়া পরিসংখ্যান থেকেই এই জ্বালানির দামের তুলনামূলক তথ্য মিলেছে বলে জানা যায়। গড় বেতনের সমর্থ্য অনুযায়ী চীনের বাসিন্দারা দৈনিক ৩১.৯ লিটার পেট্রোল বা ২৮.৭ লিটার ডিজেল কিনতে পারেন। রুশ নাগরিকদের ক্ষমতা যথাক্রমে ৪১ .৬ লিটার এবং ৩৬.৬ লিটার । তালিকায় থাকা অপর চারটি দেশের মধ্যে রয়েছে ইতালি ,জার্মান, ইংল্যান্ড ও জাপান। এই চারটি দেশের নাগরিকরাও একদিনের বেতনের সামর্থ্য অনুসারে কিনতে পারে প্রায় ৫০ লিটারেরও বেশি জ্বালানি ।
অপরদিকে জ্বালানি ক্রয়ে গোটা বিশ্বের দেশগুলির মধ্যে এগিয়ে রয়েছে লিবিয়া। লিবিয়ার একজন নাগরিক দৈনিক বেতনের অনুপাতে ৭৮৯ লিটার ডিজেল বা পেট্রোল ক্রয়ে সক্ষম।
জ্বালানি ক্রয়ের এই তালিকার উপরের দিকে রয়েছে ইরান ,কুয়েত ও কাতারের মতো দেশগুলো।








