বিপাকে জ্যাকলিন, ফের তলব ইডির

Jacqueline Fernandez Summoned

Share:

ব্যুরো নিউজ, ১০ জুলাই : ফের বিপাকে অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। আর্থিক প্রতারণার মামলায় ইডির তলব অভিনেত্রীকে। এই মামলার মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িত থাকার অভিযোগেই অভিনেত্রীকে তলব করা হয়েছে। ইডি সূত্রে খবর, সুকেশ চন্দ্রশেখর তাঁর অপরাধমূলক কাজ থেকে আয় করা অবৈধ অর্থ জ্যাকুলিন ফার্নান্দেজের জন্য উপহার কিনতে ব্যবহার করেছেন। শুধু তাই নয় সুকেশ চন্দ্রশেখর যে ফৌজদারি মামলায় জড়িত এবং বিবাহিত সবকিছুই নাকি জানতেন জ্যাকুলিন। তারপরেও জেনেশুনে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়েছেন অভিনেত্রী। আর সেই কারণেই জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বিরাট কোহলির রেস্তোরাঁর নামে FIR! মধ্যরাতে কী এমন ঘটল?

আর্থিক প্রতারণার মামলায় তলব অভিনেত্রীকে

BJP Helpline

১০ জুলাই দ্বিতীয়বারের জন্য, সুকেশ চন্দ্রশেখর মামলায় ইডির সমন পৌঁছল অভিনেত্রীর বাড়িতে। প্রসঙ্গত এর আগে ২০২১-এ ইডির তলবে হাজিরা দিয়ে বয়ান দিয়েছিলেন অভিনেত্রী। সেই সময় সুকেশ চন্দ্রশেখরের থেকে তিনি কী কী উপহার নিয়েছিলেন তার তালিকা দিয়েছিলেন। উল্লেখ্য, এর আগে ইডি হলফনামায় জানিয়েছিল, জ্যাকলিন সুকেশের থেকে শুধু ৫ কোটি ৭১ লক্ষ ১১ হাজার ৯৪২ টাকার উপহারই নেননি, সঙ্গে দুটি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যা তাঁর ভাই ও বোনের, সেখানেও ১৭২৯১৩ আমেরিকান ডলার, ও ২৬৭৪০ অস্ট্রেলিয়ান ডলার স্থানান্তর করার জন্য অনুরোধ করেছিলেন।

https://youtu.be/7cZiOqkTA5g