আবারও হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আদবাণী, একাধিক বিভাগের চিকিৎসকের পর্যবেক্ষণে!

LK Advani Health issue

Share:

ব্যুরো নিউজ, ৪ জুলাই: আবারও হাসপাতালে ভর্তি প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবাণী। গত সপ্তাহেই বার্ধক্যজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ৯৬ বছরের প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবাণীকে। এরপর গতকাল রাতেই ফের হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে।

ইস্তফা দিলেন ‘ক্ষুব্ধ’ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন

গত সপ্তাহে শারীরিক অসুস্থতার কারনে দিল্লির এইমসে ভর্তি করা হলেও চলতি সপ্তাহেই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। কিন্তু বাড়ি ফিরতে না ফিরতেই একদিনের মাথায় ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। বুধবার রাতেই দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে কি কারনে তিনি হাসপাতালে ভর্তি সেই কারন না জানা গেলেও, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

BJP Helpline

দিল্লির অ্যাপোলো হাসপাতালে নিউরোলজি বিভাগের সিনিয়র কনসাল্টেন্ট ডঃ বিনীত সুরীর অধীনেই ভর্তি রয়েছেন লালকৃষ্ণ আদবাণী। এছাড়াও ইউরোলজি, কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরাও তাঁর শারীরিক অবস্থার উপরে পর্যবেক্ষণ করছেন এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

https://youtu.be/qRQOM3a4eTc