বেলুচিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলা! জাফর এক্সপ্রেসে মৃত্যু ২৬, আহত ৭০

পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলা। কোয়েটার কাছে জাফর এক্সপ্রেসে বিস্ফোরণে ২৬ মৃত্যু, আহত ৭০। বিস্তারিত জানুন।

Share:

ব্যুরো নিউজ, ২৪ মে ২০২৬ঃ পাকিস্তানের বেলুচিস্তানে ফের রক্তাক্ত সন্ত্রাস। রবিবার সকালে কোয়েটার কাছে রেললাইন লক্ষ্য করে এক শক্তিশালী আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। এই ভয়াবহ বিস্ফোরণে দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন জাফর এক্সপ্রেসের একাধিক কামরা লাইনচ্যুত হয় এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এই হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ৭০ জন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ট্রেনের কামরাগুলি দুমড়ে-মুচড়ে যায়।

পুলিশ জানিয়েছে, ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট স্টেশনের দিকে যাওয়ার সময়ই এই হামলা চালানো হয়। বিস্ফোরণের পর রেললাইনের পাশে আগুন ধরে যায়। খবর পেয়ে উদ্ধারকারী দল ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের কোয়েটার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, জাফর এক্সপ্রেস পাকিস্তানের একটি জনপ্রিয় ট্রেন। এটি বেলুচিস্তানের কোয়েটা থেকে দেশের বিভিন্ন বড় শহরকে সংযুক্ত করে। তবে এই রুটে প্রায়শই জঙ্গিদের হামলার ঘটনা ঘটে। যদিও এই হামলার দায় এখনও কোনো জঙ্গি সংগঠন স্বীকার করেনি, তবে অতীতে এই ধরনের হামলার পিছনে বেলুচিস্তান লিবারেশন আর্মির (BLA) হাত ছিল বলে জানা যায়।

সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান বিশ্বের সন্ত্রাস কবলিত দেশগুলির মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে, যা দেশটির উদ্বেগজনক পরিস্থিতিকেই তুলে ধরে।