পাঞ্জাব পুলিশের কুকীর্তি ফাঁস! শিবসেনা নেতার বাড়িতে মাদক ‘লাগানোর’ চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল

রক্ষকই যখন ভক্ষক। পাঞ্জাব পুলিশের অফিসারের বিরুদ্ধে মাদক লুকানোর অভিযোগ। তদন্তের দাবি।

Share:

ব্যুরো নিউজ, ২ নভেম্বর ২০২৬: পাঞ্জাব পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ! তল্লাশির আগেই এক শিব সেনা নেতার বাড়িতে মাদক লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাঞ্জাব পুলিশের এক এএসআই সুখদেব সিং সাদা পোশাকে শিবসেনা নেতা মহন্ত কাশ্মীর গিরির বাড়িতে প্রবেশ করছেন এবং তোষকের নিচে কিছু একটা রাখছেন। এর কিছুক্ষণ পরেই অন্য পুলিশ আধিকারিকরা সেখানে প্রবেশ করে তোষকের নিচ থেকে মাদক উদ্ধার করেন এবং মহন্তকে গ্রেপ্তার করেন।

পাঞ্জাবের খান্না শহরের পুলিশ প্রথমে শিবসেনা নেতার গাড়ির চালককে হেরোইন সহ গ্রেপ্তার করে। এরপর জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মহন্তের বাড়িতে তল্লাশি চালানোর সময় ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করে। কিন্তু ভাইরাল হওয়া ভিডিওটি পুলিশের এই পদক্ষেপের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।

এই ঘটনায় অভিযুক্ত এএসআই সুখদেব সিংকে সাসপেন্ড করা হয়েছে পাঞ্জাব প্রশাসন। তবে এই ঘটনা পাঞ্জাবের রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। বিরোধীরা পুলিশের এই ‘নাটকীয়তা’র তীব্র নিন্দা করেছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। পুলিশের এই ধরনের কার্যকলাপ সাধারণ মানুষের মধ্যে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।