ব্যুরো নিউজ, ৪ জুন ২০২৬ঃ ভারত ও ব্রিটেনের মধ্যে যে সুসংগত অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তি প্রায় এক বছর পূর্বে সংরক্ষিত হয়েছিল তার শীঘ্রই আইনে পরিণত হতে চলেছে। যার ফলশ্রুতিতে এসেছে ব্রিটেনে ভারতীয় বিনিয়োগের জোয়ার।গত এক বছরের নিরিখে বিলেতের মাটিতে ভারতীয় মালিকানাধীন কোম্পানির সংস্থা বৃদ্ধি পেয়েছে প্রায় ৬০ শতাংশ । সবমিলিয়ে সংখ্যাটি ১হাজার ৯১২। বিনিয়োগের পরিমাণ ও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে ভারতীয় সংস্থাগুলির হাত ধরে। সামগ্রিক লগ্নীর পরিমাণ হয়েছে ১০ হাজার ৫৭৭ কোটি পাউন্ড যা ২০২৫ সালের তুলনায় প্রায় ৭ হাজার ২১৪ কোটি পাউন্ড বেশি।
ভারতীয় মালিকানাধীন সংস্থাগুলির সৌজন্যে কর্মসংস্থানেও নতুন নজির তৈরি হয়েছে ব্রিটেনে । কনফিডারেশন ও ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ও ইন্ডিয়ান গ্লোবাল ফোরামের সহযোগিতায় গ্ৰ্যান্ট থর্নটন ইউকে প্রকাশিত ইন্ডিয়া মিট ব্রিটেন ট্র্যাকারের সর্বশেষ সংস্করণে এই তথ্য প্রকাশ্যে এসেছে।
রিপোর্ট অনুসারে ২০২৬-এ ৬৬ টি সংস্থার আয় বৃদ্ধি হয়েছে দশ শতাংশ বা তারও বেশি, ট্র্যাকারের সংস্থাগুলির বৃদ্ধির গড় ৪২ শতাংশ থেকে বের হয়েছে ৬১ শতাংশ। ২০২৫ সালে ভারতীয় ব্রিটেন দ্বিপাক্ষিক বাণিজ্যের বার্ষিক পরিমাণ 11.7% থেকে বের হয়েছে 4 হাজার 740 কোটি পাউন্ড। নেপথ্যে রয়েছে উৎপাদন,ক্লিন এনার্জি ও প্রযুক্তির মত ক্ষেত্রগুলি।
২০২৫ সালের তুলনায় ব্রিটেনে ভারতীয় সংস্থাগুলির মাধ্যমে সৃষ্টি করমসংস্থান প্রায় ৬০.৬ শতাংশ বেড়ে হয়েছে ২ লক্ষ ৩ হাজার ৫৪৯।
টাটা মোটরসের মালিকানাধীন জাগুয়ার ল্যান্ড রোভার অটোমোটিভ পিএলসি রয়েছে কর্মসংস্থান সৃষ্টির নিরিখে শীর্ষস্থানে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে টাটা স্টিল (১৯হাজার ৬০০)এবং বোরল্লি টি হোল্ডিংস(৫হাজার ৪০)। এই বাণিজ্যিক চুক্তি (সিইটিএ) স্বাক্ষরিত হওয়ার ফলে ভারত ব্রিটেন ব্যবসার করিডোর নজর বিহীন বৃদ্ধি দেখতে চলেছে। যা দুই দেশের অর্থনীতিই তার সুফল পাবে বলে আশা করা যায়।








