ব্যুরো নিউজ, ২৫ মে ২০২৬ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত-বিরোধী ‘নরককুণ্ড’ মন্তব্যকে ঘিরে দিল্লিতে অস্বস্তিতে পড়লেন আমেরিকান বিদেশ সচিব মার্কো রুবিও। ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ককে ফের সঠিক পথে ফেরানোর গুরুদায়িত্ব নিয়ে তিনি ভারতে এসেছেন। রবিবার নয়াদিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে রুবিও-কে এই কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়।
এক আমেরিকান সাংবাদিক রুবিও-র কাছে জানতে চান, অনলাইনে ভারতের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী প্রচার এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ভারতকে ‘নরককুণ্ড’ বলার বিষয়ে আমেরিকান প্রশাসনের অবস্থান কী। এই প্রশ্ন শুনে প্রাথমিক ভাবে কিছুটা থমকে যান রুবিও। তবে দ্রুত সামলে নিয়ে তিনি সুকৌশলে উত্তর দেন। রুবিও জানান, অনলাইন প্রচারকে তিনি সাধারণ ইন্টারনেট ট্রোল বা ‘বট’-এর কাজ বলে ধরে নিচ্ছেন।
এর পরই তিনি স্পষ্ট ভাষায় বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প ভারতকে অত্যন্ত ভালোবাসেন এবং তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন বড় ভক্ত।” রুবিও-র এই মন্তব্যে ট্রাম্পের পুরোনো বিতর্কিত পোস্টের জেরে তৈরি হওয়া অস্বস্তি কিছুটা কাটে। গত এপ্রিল মাসে এক আমেরিকান পডকাস্টারের আপত্তিকর পোস্ট ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন, যা নিয়ে ভারতের বিদেশ মন্ত্রক কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল। তবে রুবিও এবং সাউথ ব্লক উভয়েই জোর দিয়েছেন যে, পারস্পরিক শ্রদ্ধা ও যৌথ স্বার্থের মজবুত ভিতের উপরেই ভারত-আমেরিকার সম্পর্ক দাঁড়িয়ে আছে। এই ধরনের কিছু বিচ্ছিন্ন মন্তব্যে সেই সম্পর্ক টলানো যাবে না।
ভারতের ‘নরককুণ্ড’ মন্তব্য বিতর্ক: দিল্লিতে ট্রাম্পকে ‘মোদী ভক্ত’ বলে বাঁচালেন মার্কো রুবিও
Share:

সম্পর্কিত খবর
জেপি নাড্ডার কনভয়ে হামলা: ৬ বছর পর অস্ত্র আইনে নতুন করে মামলা, নাম জড়াল জাহাঙ্গির খানের
টুলু মণ্ডল মামলা: ৩ অভিযুক্তের হাতের লেখা সংগ্রহ করল পুলিশ
দাঁত তুলতে গিয়ে মৃত্যু ৩৯ বছরের মহিলার, চিকিৎসায় গাফিলতির অভিযোগ, পলাতক ডাক্তার
টলিউডে টিকে থাকার মন্ত্র: ‘শুধু গ্ল্যামার নয়, যোগ্যতাও জরুরি’, বললেন সোহিনী সরকার
সর্বশেষ সংবাদ
মুখ্যমন্ত্রীর অনুমোদন, হাওড়ার সম্পত্তি করের সুদ-জরিমানা মকুব, উপকৃত লক্ষাধিক মানুষ
‘অপারেশন সিঁদুর’-এর অন্যতম নায়ক, ভারতীয় বিমান বাহিনীর ২৯তম প্রধান হচ্ছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত
হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা, আহত ১১ ভারতীয় নাবিক; কড়া নিন্দা নয়াদিল্লির
টিটাগড়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাক্তন কাউন্সিলরের মেয়ে সহ ২ জনের মৃত্যু, আহত ২