লালকৃষ্ণ আডবানির ঝুলিতে ‘ভারতরত্ন’

iron man of BJP Lal Krishna Advani

Share:

ব্যুরো নিউজ, ৩ ফেব্রুয়ারি: এবার দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্থাৎ ‘ভারতরত্ন’ পেতে চলেছেন বিজেপির লৌহপুরুষ লালকৃষ্ণ আডবানি। দেশের প্রধানমন্ত্রী তাঁর নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমি খুব খুশি হয়ে ঘোষণা করছি যে লালকৃষ্ণ আডবানিকে ভারতরত্ন দেওয়া হবে। এই সম্মান পাওয়ার জন্য আমার তাঁর সাথে কথা হয়েছে ও আমি তাঁকে শুভেচ্ছা জানিয়েছি।

সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত বিজেপির লৌহপুরুষ

Lal krishna Advani

দেশের উন্নতিতে তাঁর যে অবদান সেই কথা মাথায় রেখেই তাঁকে এই সম্মানে ভূষিত করা হচ্ছে। উল্লেখ্য, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন বিজেপির এই বর্ষীয়ান নেতা ছিলেন ডেপুটি প্রধানমন্ত্রী। শুধু ডেপুটি প্রধানমন্ত্রী নয়। ১৯৭০- ২০১৯ সাল পর্যন্ত সংসদের উভয়কক্ষের সক্রিয় সদস্য হিসাবে তিনি কাজ করেছেন।

পাশাপাশি তিনি অন্য সমস্ত দফতরের কাজও খুব দক্ষতার সাথে সামলেছেন। এদিন প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, ‘একেবারে তৃণমূল স্তর থেকে লালকৃষ্ণ আডবানি তাঁর কাজ শুরু করেছিলেন।

পরবর্তীকালে তিনি দেশের ডেপুটি প্রধানমন্ত্রী হয়ে নিজের দায়িত্ব সন্তর্পণে পালন করেছেন। এছাড়াও তিনি দক্ষতার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর পদও সামলেছেন। তাঁর এই সম্মান প্রাপ্তিতে খুশির হাওয়া দেশের রাজনৈতিক মহলে। ইভিএম নিউজ