মেলবোর্নে হেরেও ভারতীয় ক্রিকেটারদের সম্মানঃ বুমরাহ এবং নীতীশ কুমারের ‘অনার বোর্ডে’ নাম

বুমরাহ এবং নীতীশ কুমারের 'অনার বোর্ডে' নাম

Share:

ব্যুরো নিউজ,১ জানুয়ারি:মেলবোর্নের মাঠে ভারতীয় দলের হার ছিল এক মর্মান্তিক অভিজ্ঞতা।সেখানে তারা ১৮৪ রানে হেরে যায়। তবে, এই পরাজয়ের পরেও ভারতের দুই ক্রিকেটার নিজেদের অসাধারণ পারফরম্যান্সের জন্য সম্মান লাভ করেছেন। মেলবোর্নের ‘অনার বোর্ডে’ জায়গা পেয়েছেন শতরানকারী নীতীশ কুমার রেড্ডি এবং পাঁচ উইকেট নেওয়া জসপ্রীত বুমরাহ।

শুভেন্দু অধিকারীর সন্দেশখালিতে গীতা বিলির সফর শুরুঃ নজরে হিন্দু ভোট ,তৃণমূলকে তাড়ানোর শপথ

মাইলফলক

বুমরাহ এই টেস্টে দুর্দান্ত বল করেছেন। দুই ইনিংসে মিলিয়ে তিনি ন’টি উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে ৯৯ রান দিয়ে ৪ উইকেট নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন বুমরাহ। ৫৭ রান দিয়ে তিনি তুলে নিয়েছিলেন ৫ উইকেট। এই টেস্টেই তিনি ২০০ টেস্ট উইকেট নেওয়ার মাইলফলকও পার করেছেন। ৮৪৮৪ বল খেলে তিনি ২০০ উইকেট নিয়েছেন। তার আগে ওয়াকার ইউনিস (৭৭২৫), ডেল স্টেন (৭৮৪৮) এবং কাগিসো রাবাডা (৮১৫৩) এর মত তারকা খেলোয়াড়রা কম বল খেলে এই মাইলফলক অর্জন করেছিলেন। ২০২৪ সালে ১৩ টেস্টে ৭১টি উইকেট নিয়েছিলেন বুমরাহ, এবং এর জন্য তাকে মেলবোর্নের ‘অনার বোর্ডে’ স্থান দেওয়া হয়েছে।অন্যদিকে, নীতীশ কুমার রেড্ডির নামও উঠে এসেছে এই বোর্ডে। তিনি প্রথমবার মেলবোর্নে খেলতে নেমেই শতরান করেছেন। আট নম্বরে ব্যাট করতে নেমে, নীতীশ এক অসাধারণ শতরান করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার ব্যাটিং ফর্ম ছিল চমকপ্রদ। টেস্টের শুরু থেকেই তিনি ধারাবাহিকভাবে রান করছেন, এবং ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। মেলবোর্নে তার শতরান ভারতীয় দলের জন্য ম্যাচে ফিরতে সাহায্য করেছে, না হলে দল আরও আগে পরাজিত হতে পারত।

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির দীর্ঘ আইনি লড়াই শেষ, অবশেষে বিবাহবিচ্ছেদ

বুমরাহ এবং নীতীশের এই অসাধারণ পারফরম্যান্স শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, ভারতীয় ক্রিকেটের জন্যও গর্বের মুহূর্ত। তাদের নাম মেলবোর্নের ‘অনার বোর্ডে’ থাকলে, ভবিষ্যতে তারা আরও অনেক সাফল্যের পথে এগিয়ে যাবেন, এমনটাই আশা করা যায়।

https://www.youtube.com/live/5TOKCK5OGO4?si=PEW8KL1e_ytJvLGZ