IPL-এর শুরুতেই ধনি-কোহলি ফাইট

Dhani-Kohli fight at the start of IPL

Share:

ব্যুরো নিউজ, ২২ ফেব্রুয়ারি: প্রকাশিত IPL-এর সময়সূচী

ক্রিকেট ফ্যানেদের জন্য সুখবর!  প্রকাশিত হল আসন্ন আইপিএল ম্যাচের সময়সূচী। ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজি গুলি সাজিয়ে ফেলেছে নিজেদের স্কোয়াড। আর আসন্ন আইপিএলের মরশুম নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনাও চরমে। 

আসন্ন আইপিএল-এ খেলছেন না মহম্মদ সামি

এরই  মাঝে প্রকাশিত হল আসন্ন আইপিএল ম্যাচের সময়সূচী। প্রতিবারের মতো এবারেও আইপিএল হবে মার্চ-এপ্রিল মাসে। আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমাল জানিয়েছেন, আইপিএল ২০২৪ শুরু হবে ২২ মার্চ থেকে।  

Dhani-Kohli fight at the start of IPL

গত মরশুমে গুজরাট টাইটানসকে হারিয়ে পঞ্চম শিরোপা জিতেছিল ক্যপ্টেন কুলের দল চেন্নাই সুপার কিংস। আর এবার আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচটি হতে চলেছে চেন্নাইতে। ফলে সহজেই বোঝা যাচ্ছে যে আসন্ন আইপিএল-এর ওপেনার ধনির দল চেন্নাই সুপার কিংস। তবে চমকের শেষ এখানেই নয়, ২০ ওভারে হাড্ডাহাড্ডি লড়াই হবে ধনি ভার্সেস কোহলির। মাঠে ধ্বজা গাড়তে তৈরি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও।