বঙ্গ ছাড়িয়ে এবার আমেরিকাতে পাড়ি দিল নয়াবাজারের দই

Share:

ইভিএম নিউজ ব্যুরো, ২২ মেঃ  ( Latest News) বঙ্গ ছাড়িয়ে এবার আমেরিকাতে পাড়ি দিল নয়াবাজারের দই। বাঙালি যে ভোজনরসিক তা কারোরই অজানা নয়। খাবারটা যদি মিষ্টি দই হয় তাহলে তো আর কথাই নেই। আর তাই বাঙ্গালির মন আগেই জয় করেছে দক্ষিণ দিনাজপুর জেলার নয়াবাজারের দই। তবে এবার সাত সমুদ্র তেরো নদী পার হয়ে এই দই পাড়ি দিয়েছে সুদূর প্রবাসে।

এই দইয়ের খ্যাতি এখন গ্রাম, শহর, জেলা, রাজ্য, দেশ ছাড়িয়ে এবার বিদেশে। এই দইয়ের যেমন সুন্দর গন্ধ তেমনিই স্বাদ। দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসে নয়াবাজারের এই দই কিনতে। কথায় বলে, বাঙালির শেষ পাতে একটু দই না হলে ঠিক জমে না। আর সেটা যদি নয়াবাজারের এই দই হয় তাহলে বাঙ্গালির রসনাতৃপ্তি দ্বিগুণ হয়ে যাবে।

এই দইয়ের বিভিন্ন ভাগও রয়েছে। ক্ষীর দই, টকদই, সাদাদই, চিনিপাতা দই এবং মিষ্টি দই ইত্যাদি খুবই জনপ্রিয়। পুরনো রীতি মেনেই দুধ সংগ্রহের পর মাটির সরা বা পাত্রে দই প্রস্তুত করা হয়। জন্মদিন, বিয়ে থেকে শুরু করে নানা অনুষ্ঠানে অতিথি আপ্যায়নের জন্য এই দইয়ের প্রচুর চাহিদা।

নয়াবাজারের এক দই বিক্রেতা বিপ্লব ঘোষ বলেন, “উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, পার্শ্ববর্তী রাজ্যে প্রত্যেক বছরই  পাড়ি দেয় আমাদের দই। তবে এবার এই দই আমেরিকাতে পাড়ি দেওয়ায় আমরা গর্বিত”। বিপ্লবের কথায়, গত দু’বছর লকডাউনের জন্য ব্যবসা কিছুটা খারাপ হলেও করোনা পরবর্তী সময়ে লকডাউন শিথিল হতেই পুনরায় ব্যবসা ভালো হচ্ছ।

দই কিনতে আসা এক ক্রেতা মানিক সরকার বলেন, নয়াবাজারের দইয়ের রাজ্যজুড়ে নাম-ডাক রয়েছে। সাধ্যের মধ্যে এত সস্তায় এইরকম ভাল দই পশ্চিমবঙ্গের আর কোথাও পাওয়া যাবে না। (EVM News)৩২০০০ চাকরি বাতিল