শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়

Sudeep Banerjee started campaigning

Share:

শর্মিলা চন্দ্র, ২ এপ্রিল: বিগত কয়েক দিন ধরে সুদীপ বনাম তাপস দ্বৈরথ রাজনীতিতে একটি আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ অভিযোগ ছিল তাপস রায়। এই আবহেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। এবারে উত্তর কলকাতায় লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ময়দানে নামবেন বিজেপি প্রার্থী তাপস রায়। দুজনেই হেভিওয়েট প্রার্থী। সুতরাং লড়াই যে হাড্ডাহাড্ডি হবে সে কথা বলার অপেক্ষা রাখে না।

আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন সাংসদ সঞ্জয় সিং

Advertisement of Hill 2 Ocean

উত্তরে সুদীপ বনাম তাপস দ্বৈরথ

মঙ্গলবার উত্তর কলকাতার মার বাগান এলাকার শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন উত্তর তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলীয় কর্মী সমর্থকরা।

হুড খোলা গাড়িতে বহু মানুষকে সঙ্গে নিয়ে এদিন প্রচার সাড়লেন সুদীপ। সাধারণ মানুষের শুভেচ্ছাও নিলেন। দুহাত জোড় করে মানুষের সমর্থনও চাইলেন। এখনও নির্বাচনের বেশ কিছুদিন বাকি রয়েছে। তা সত্ত্বেও প্রচারে কোনরকম খামতি রাখতে চান না সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রতিদ্বন্দ্বী যখন তাপস রায়, তখন প্রচারে যে বাড়তি নজর দিতেই হবে সেটা বেশ ভালই বুঝতে পেরেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। দুজনেই রাজনীতিতে পোড় খাওয়া। নির্বাচনে জয়লাভ করতে দুই প্রার্থী কোন স্ট্র‍্যাটিজি অবলম্বন করে সেটাই এখন দেখার।

https://youtu.be/HB-EyX_cwdA