শাহজাহানের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে চলেছে ইডি

Sheikh Shahjahan

Share:

ব্যুরো নিউজ, ২৬ মে : গত ৫ জানুয়ারি থেকে সংবাদের শিরোনামে সন্দেশখালি। প্রতি পরতে পরতে উঠেছে নয়া নয়া তথ্য, একেক দিকে একেক সময় মোড় নিয়েছে সন্দেশখালির ঘটনা, যা একেবারে কাঁপিয়ে দিয়েছে গোটা রাজ্য- রাজনীতিকে।

ফের চিনের ল্যাবে মারাত্মক ভাইরাসের জন্ম! এই ভাইরাস তিনদিনেই কেড়ে নিতে পারে প্রাণ!

বড় বিপদে শাহজাহান!

বাড়ির মহিলা রাস্তায় নেমে রণ মূর্তি রুপ নিয়েছে শাসক দলের বিরুদ্ধে শাসকদলের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হয়েছে। কার্যত দেওয়ালে পীঠ ঠেকে গেলে যখন আর পেছানোর পথ থাকেনা ঠিক তেমনই অবস্থা সেখানকার স্থানিয়দের। কার্যত ‘অচলায়তন’ ভেঙে বেড়িয়ে এসেছে তারা। আর দাসত্ব মানতে নারাজ। ফলে প্রতিবাদের  সুরও তীব্র থেকে তীব্রতর করেছে তারা। তবে তা নিয়েও বহু জলঘোলা হয়েছে। মা – বোনেদের সন্মানের আন্দোলনকে ছোট কোরতে একের পর এক গুতি সাজিয়েছে রাজ্য সরকার। তবে কোনওভাবেই তা দমন করা যাবে না এমনই দাবি বিরোধীদের।

Sheikh Shahjahan

তবে এখন সেখানকার ‘বাঘ’ বন্দী জেলে। আর এরমধ্যেই শেখ শাহজাহানের বিরুদ্ধে বড় পদক্ষেপের পথে ইডি। এই প্রথম শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এও জানা গিয়েছে যে, আগামী সপ্তাহের শুরুতেই কলকাতায় বিশেষ ইডি আদালতে  সেই চার্জশিট জমা দেবে ইডি।

কী কী বিষয় উল্লেখ থাকবে সেই চার্জশিটে?

অনেক কাঠখড় পুরিয়ে তবে হাতে এসেছে শেখ শাহজাহান।  জমি- ভেরি দখল  থেকে শুরু করে অন্যায়, অত্যাচার, মহিলাদের যৌন নিপীড়ন, গণ ধর্ষণ, বে আইনি- ব্যবসার যোগ এমন কারি কারি অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে। তবে ইতিমধ্যেই  শাহজাহানের বহু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি আর এবার তার বিরুদ্ধে কলকাতায় বিশেষ ইডি আদালতে প্রথম চার্জশিট জমা দিয়ে চলেছে ইডি। তবে এও জানা গিয়েছে, এই চার্জশিটে শেখ শাহজাহানের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগের সঙ্গে শাহজাহানের ২৮৮ কোটি টাকার বিষয়টিও উল্লেখ থেকবে সেই এই চার্জশিটে।

BJP Helpline

https://youtu.be/-lg7_YuHiOk