বোলপুরে ষাঁড়ের ওপর হামলার অভিযোগে স্থানীয়দের বিক্ষোভ, দোকানের মালিক গ্রেফতার

বোলপুরে ষাঁড়ের ওপর হামলার

Share:

ব্যুরো নিউজ ৩০ অক্টোবর : ধনতেরাসের সন্ধ্যায় বোলপুর স্টেশন বাজারে ঘটে গেল চাঞ্চল্যকর একটি ঘটনা। সেখানে কলকাতা রয়্যাল বিরিয়ানির দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটি ষাঁড়কে পেছন থেকে ছুরি দিয়ে আক্রমণ করেন দোকানের কর্মীরা।

সবজির অগ্নিমূল্যে রাজ্যের উদ্বেগ এবং টাস্ক ফোর্সের বৈঠক

স্থানীয়দের অভিযোগ

অভিযোগ, এই হামলায় ষাঁড়টির শরীরের একাধিক জায়গায় ছুরির আঘাত লাগে এবং সে রক্তাক্ত অবস্থায় কাতরাতে থাকে।এই ঘটনাটি স্থানীয় জনতার মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তারা বাজারে বিক্ষোভ শুরু করেন এবং ষাঁড়টির প্রাথমিক চিকিৎসা করেন। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর সুস্মিতা ভগত এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। তাদের উপস্থিতিতে অভিযোগ দায়ের করা হয় এবং দোকানের মালিক ইকবাল আলমকে গ্রেফতার করা হয়। পাশাপাশি, দোকানটিও বন্ধ করে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনাঃ রাজ্য সরকারের অচলাবস্থা এবং আয়ুষ্মান যোজনার বাস্তবতা

স্থানীয়রা এই ঘটনার জন্য দোকানের মালিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের অভিযোগ, ষাঁড়টি বাজারে দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছে এবং দোকানের সামনে দাঁড়িয়ে থাকলেও তাকে সরিয়ে দেওয়ার জন্য প্রয়োজন ছিল কিছু জল দেওয়ার। অবলা প্রাণীর ওপর হামলা চালানোর ঘটনা মানবতার পরিপন্থী। তারা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন, বলছেন যে এ ধরনের অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

https://www.youtube.com/live/HNfHCe9b_W8?si=HMeKEQMzRAr_CHjV