দুর্গাপুজোর আগেই রাইটার্সে ফিরছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, ১০ অক্টোবরের মধ্যে ৬ মন্ত্রীর দফতর চালুর টার্গেট

Share:

ব্যুরো নিউজ, ১৯ সেপ্টেম্বর ২০২৬: দুর্গাপুজোর আগেই ঐতিহাসিক রাইটার্স বিল্ডিংয়ে ফিরতে চলেছে রাজ্য প্রশাসন। আগামী ১০ অক্টোবরের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ ছয় মন্ত্রীর দফতরের সংস্কারের কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে পূর্ত দফতর।

সূত্রের খবর অনুযায়ী ,ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাজ শেষ হয়েছে। মুখ্যসচিব, ডিজি-সহ শীর্ষ আমলাদের দফতর তৈরির কাজও দ্রুত গতিতে এগোচ্ছে। বর্তমানে সংস্কারের কাজ চলায় নবান্ন থেকেই প্রশাসনিক কাজ চালাচ্ছেন মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা।পূর্তমন্ত্রী অজয় পোদ্দার আধিকারিকদের সঙ্গে বৈঠক করে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।

প্রথম দফায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, শংকর ঘোষ, শারদ্বত মুখোপাধ্যায় এবং অজয় পোদ্দারের দফত রাইটার্স বিল্ডিং-a চালু হওয়ার কথা।প্রসঙ্গত, ২০১৩ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক দফতর রাইটার্স থেকে নবান্নে সরিয়ে নিয়ে যান। সংস্কারের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দীর্ঘ ১২ বছর পর ফের রাইটার্স বিল্ডিং থেকে প্রশাসনিক কাজ শুরু হতে চলায় প্রশাসনিক মহলে জোর ব্যস্ততা এখন তুঙ্গে।