মোদীর কাছে শরিকদের দাবি নিয়ে কড়া বার্তা দিলীপ ঘোষের

Dilip Ghosh On BJP

Share:

ব্যুরো নিউজ, ৬ জুন : এবারের লোকসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের পূর্বাভাস থাকলেও ফলাফল প্রকাশের পর কিন্তু দেখা গেছে অন্য ছবি। একক সংখ্যাগরিষ্ঠতার বদলে বিজেপির ঝুলিতে গেছে ২৪০টি আসন। অন্যদিকে সরকার গঠনের জন্য এনডিএ জোটের কাছে প্রয়োজনীয় আসন সংখ্যা থাকলেও বিজেপিকে ভরসা কথা করতে হচ্ছে শরিক দলের উপর। আর সেই জায়গা থেকে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু প্রধানমন্ত্রীর কাছে যা দাবি জানিয়েছেন তা নিয়েই এবার কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

অখিলেশের বাসভবনে অভিষেক! ৪৫ মিনিটের বৈঠক! আবার অভিষেকের কাছে রাঘব! কি ‘খেলা’ চলছে?

BJP Helpline

‘বাজপেয়ীর সঙ্গে দর কষাকষি করে সাফ হয়ে গেছিলেন’

‘হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে’, এই ভাষাতেই কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘সুযোগ পেয়ে বেশি দাবি করছেন শরিকরা। আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে’। পাশাপাশি তিনি মনে করালেন, ‘২০০৪-এ বাজপেয়ীর সঙ্গে যাঁরা দর কষাকষি করেছিলেন, তাঁরা সাফ হয়ে গেছিলেন। সেই তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন’। ‘সরকার চালিয়ে লোকজনকে সুশাসন দিতে হবে। কারণ মানুষ বিজেপি এবং এনডিএ-র পক্ষে রায় দিয়েছেন। সেটা যেন কেউ ভুলে না যান’। শরিকদের উদ্দেশ্যে এই বার্তাও দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

https://youtu.be/b-0DPi50FvE