ব্যুরো নিউজ, ২০ সেপ্টেম্বর ২০২৬: বিজেপি নেতা পরিচয় দিয়ে তোলাবাজি, হুমকি ও সরকারি কাজে বাধা এবং প্রশাসনিক আধিকারিকদের বদলির হুঁশিয়ারি সহ একাধিক অভিযোগে গ্রেফতার যুবক। এই গ্রেফতারি প্রসঙ্গে স্বরূপনগরের বিজেপি নেতা বৃন্দাবন সরকার দাবি করেন,ধৃত যুবক এক সময় বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও এখন তার কোন দলের সঙ্গে যোগসূত্র নেই। পুলিশের কাছে তার প্রসঙ্গে যে মা অভিযোগ জমা পড়েছে সেই তদন্তে বিজেপি দল কোন হস্তক্ষেপ করবে না।
বদলের বাংলায় অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স,কড়া-অ্যাকশন পুলিশের। ধৃত যুবকের নাম সঞ্জয় দাস। মালঙ্গপাড়া দাসপাড়া এলাকার বাসিন্দা।
এই সঞ্জয় দাস নিজেকে বিজেপি নেতা পরিচয় দিয়ে স্বরূপনগর বিধানসভার বিভিন্ন এলাকা থেকে তোলাবাজি, হুমকি, সরকারি কাজে বাধা এবং প্রশাসনিক আধিকারিকদের বদলির হুঁশিয়ারি সহ একাধিক ঘটনা ঘটাচ্ছিল। স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে স্বরূপনগর থানার পুলিশ অভিযুক্ত সঞ্জয় দাসকে গ্রেফতার করে। রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করে স্বরূপনগর থানার পুলিশ। যদিও ধৃত সঞ্জয় দাস দাবি করেছেন তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে।








